Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুজরাতের জলপথ থেকে ৮ পাকিস্তানি গ্রেফতার, উদ্ধার ১৫০ কোটি টাকার মাদক

গুজরাতের জলপথ থেকে ৮ পাকিস্তানি গ্রেফতার, উদ্ধার ১৫০ কোটি টাকার মাদক

ভারত-পাকিস্তানের মাঝের জলপথ চিরকালই দুই দেশের সংঘাতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জলপথের রাস্তা ধরে পাকিস্তান থেকে বহু সময়ে বিভিন্ন জঙ্গিদের আনাগোনা ঘটেছে ভারতে। ২৬/১১ এর মুম্বই হামলা এর অন্যতম উদাহরণ। এবার লাদাখ সংঘাত স্তিমিত হতেই পাকিস্তান-বারত সম্পর্ক ঘিরে একের পর এক খবর আসতে শুরু করেছে।

গুজরাতের জলপথ থেকে ৮ পাকিস্তানি গ্রেফতার, উদ্ধার ১৫০ কোটি টাকার মাদক

জানা গিয়েছে, গুজরাত উপকূলে ৮ জন পাকিস্তানি ধরা পড়েছে গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে। গুজরাতের আরবসাগরের জলপথ দিয়ে তারা ১৫০ কোটি টাকার নিষিদ্ধ মাদক নিয়ে যাচ্ছিল বলে খবর। এই ঘটনা সম্পর্কে আগেই তথ্য পেয়ে এটিএস অভিযানে নামে। এদিকে, ততক্ষণে জলপথে কোস্ট গার্ডরা সতর্কতা অবলম্বন করে। দুই পক্ষই কর্যত রুদ্ধশ্বাস সাঁড়াশি আক্রমণ চালায়।

এদিকে, রয়টার্সের এক রিপোর্ট অনুযায়ী কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের তাবড় আমলাদের মধ্যে গোপনে দুবাইতে একটি বৈঠক সম্পন্ন হয়েছে। এমনই দাবি তাদের রিপোর্টে। বৈঠক এবছরের জানুয়ারি মাসে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে। আর এই বৈঠকে দুই দেশের গোয়েন্দার তাবড় কয়েকজন উপস্থিত ছিলেন বলে খবর।

উল্লেখ্য আজকে ৮ পাকিস্তানিকে গ্রেফতারের ঘটনাটি ঘটেছে কচ্ছের জাকাউ বন্দরে। এক সূত্র মারফৎ এটিএস জানতে পারে যে পাকিস্তানি একটি বোট ভারতের জলসীমায় ঢুকছে। মুহূর্তে প্রস্তুতি নিতে থাকে গুজরাত এটিএস। এরপর ওই বোট পাকড়াও করে সাইকোট্রপিক ড্রাগ হেরোইন ৩০ কেজি উদ্ধার করে পুলিশ। যার দাম আন্তর্জাতিক বাজারে ১৫০ কোটি টাকা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+