দিল্লির তখতে মোদী আসতেই খালিস্তান ইস্যু উস্কে নয়া গেমপ্ল্যানে পাকিস্তান! এবার নিশানায় সেনা অফিসাররা
মোদী ভারতের তখতে আসতেই তার সীমান্তপারে তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। কাশ্মীর নয় এবার তারা ভারতের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের হাতিয়ার করেছে খালিস্তান ইস্যুকে।
মোদী ভারতের তখতে আসতেই তার সীমান্তপারে তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান। কাশ্মীর নয় এবার তারা ভারতের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের হাতিয়ার করেছে খালিস্তান ইস্যুকে। আর এজন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই হাতিয়ার হিসাবে তুলে ধরতে চলেছে খালিস্তানপন্থী ভারতীয় সংগঠনগুলিতে। আর এই মিশন-এর নাম 'প্রজেক্ট হারভেস্টিং কানাডা'।

ব্লুপ্রিন্ট কী বলছে?
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এই প্ল্যান 'প্রজেক্ট হারভেস্টিং কানাডা'য় মূল নিশানায় রয়েছেন ভারতীয় সেনা অফিসাররা। এঁদের মধ্যে প্রাক্তন পাঞ্জাবী সেনা অফিসারদের নিশানায় রেখেছে পাকিস্তান। আর তাঁদের উস্কেই ভারতের বুকে সমস্যা তৈরি করতে চাইছে ইসলামাবাদ।

আইএসআই-র নিশানায় আর কারা?
এবার আইএসআইএ-র নিশানায় শুধুই যে ভারতের প্রাক্তন সেনা অফিসাররা রয়েছেন তা নয়। এরসঙ্গে রয়েছেন প্রাক্তন পাঞ্জাবী পুলিশ আধিকারিকরাও। এই গোটা কাজের জন্য খালিস্তান পন্থী সংগঠনগুলিকে সঙ্গে নিয়ে যুদ্ধ ময়দানে নামতে চলেছে ইসলামাবাদ। এজন্য তাঁরা কানাডায় অবস্থিত পাঞ্জাবী গোষ্ঠীকেও নিজেদের নিশানায় রাখছেন।

ভারতীয় গোয়েন্দাদের তরফে উদ্যোগ
ভারতীয় গোয়েন্দারা সুনিপুণভাবে খোঁজ চালাচ্ছেন ক'জন খালিস্তানি জঙ্গিকে এই গোটা প্রজেক্টে কাজে লাগাচ্ছে পাকিস্তান , তা নিয়ে। এছাড়াও পাকিস্তান ভারতীয় সেনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে বলে খবর।












Click it and Unblock the Notifications