Pakistan-Bangladesh: নিজেদেরই জোটে না খাবার, এবার বাংলাদেশকে চাল পাঠাবে পাকিস্তান! আরও কাছে ঢাকা-ইসলামাবাদ
Pakistan-Bangladesh: আরও কাছাকাছি পাকিস্তান এবং বাংলাদেশ! শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। আর এই কয়েকমাসে ওপার বাংলার রাজনীতি আমূল বদলে গিয়েছে। প্রভাব বেড়েছে মৌলবাদীদের। লাগাতার অত্যাচারের মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের। শুধু তাই নয়, কৃতজ্ঞতা-ইতিহাস সব ভুলে ওপার বাংলা জুড়ে এখন শুধুই ভারত বিদ্বেষ।
এমনকি লাগাতার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ছে ইউনূস সরকারের (Pakistan-Bangladesh) । ইতিমধ্যে পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশের দরজা একেবারে হাট করে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ পাক নাগরিক হলেই যাতে ভিসা দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ বছর পর পাকিস্তানের জাহাজ নোংর করছে চট্টগ্রাম বন্দরে। বাড়ছে ব্যবসা।

এবার পাকিস্তানের ভাত খাবেন বাংলাদেশের মানুষ! অবাক হচ্ছেন তো শুনতে! এটাই সবথেকে বড় সত্যি। এবার পাকিস্তান থেকে চাল কিনবে বাংলাদেশ। সে দেশের সংবাদমাধ্যম 'বাংলা ট্রিবিউনে'র খবর অনুযায়ী, পাকিস্তান থেকে জি টু জি ভিত্তিতে আতপ চাল আমদানির জন্য ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তান ও খাদ্য দফতরের মধ্যে একটি স্মারক সই হয়েছে।
সেই মতো বাংলাদেশে আতপ চাল আসবে পাকিস্তান থেকে। ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিও বশির শাহ এবং খাদ্য দফতরের আধিকারিক আব্দুল খালেক এই সমঝোতা স্মারকে সই করেন।
আর এরপরেই বাংলাদেশের খাদ্য মন্ত্রক বলছে, সে দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে। আর তা বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হয়।
গত কয়েকমাস ধরে বাংলাদেশ জুড়ে চলছে অচলবস্তা! নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। এমনকি চাল-আলু-পেঁয়াজের দামও আয়ত্তের বাইরে। এই অবস্থায় দফায় দফায় ভারত সে দেশে আলু-পেঁয়াজ পাঠিয়েছে। এমনকি চালও পাঠানো হচ্ছে। তাতে কী !!! তাতেও সমস্যা সমস্যা মিটছে না।
প্রবল চাহিদা। কিন্তু দেশের মধ্যে চলা কালোবাজারের কারণে সমস্যার মদ্যহে পড়তে হচ্ছে ওপারের সাধারণ মানুষকে। আর তাই আর জোগান পেতে এবার পাকিস্তান থেকে চাল কিনবে মহম্মদ ইউনয়স। আর তা কিনতে চুক্তিও সেরে ফেলল অন্তবর্তী সরকার। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
অনেকেই বলছেন, পাকিস্তানের অর্থনীতি এতটাই খারাপ যে সে দেশের মানুষের মুখে ঠিক মতো খাবার জোটে না। এবার তারাই নাকি ভাত জোগাবে বাংলাদেশের মানুষের পেটে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications