Ram Navami: শোভাযাত্রা হবেই, মোদীর বার্তার পরেই চাঙ্গা হিন্দু সংগঠনগুলি! বুধে বাংলা জুড়ে হবে ৫০০০ মিছিল
Ram Navami: রাত পোহলেই রাম নবমী! আর তা নিয়ে চড়ছে রাজনৈতিক তরজা। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যে অশান্তির আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এইন বিষয়ে পুলিশ-প্রশাসনকে বাড়তি নজর রাখর কথা জানিয়েছেন তিনি। পালটা এই বিষয়ে বাংলায় এসে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মিছিল নিয়ে তৃণমূল ষড়যন্ত্র করেছিল বলে তোপ দাগেন। বলেন, রাম নবমী মিছিলের (Ram Navami) অনুমতি দিয়েছে আদালত। বুধবার পুরো শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আর তাতে রীতিমত উচ্ছ্বসিত হিন্দু সংগঠনগুলি।

বুধবার রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে রাজ্যের সমস্ত ওয়ার্ড এবং পঞ্চায়েত স্তরে মিছিল বের হবে। আরএসএস, হিন্দু জাগরণ মঞ্চের তরফে এই মিছিল বের হবে বলে জানানো হয়েছে। বিশেষ করে বারাসত, শিলিগুড়ি এবং বড় বাজার রামমন্দির থেকেও মিছিল বের হবে। সব মিলিয়ে অন্তত ৫০০০ মিছিল বের হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
দাবি, বুধবার হিন্দু সম্প্রদায়ের কাছে বড় দিন। মিছিলে লাখখানের মানুষের ভিড় হলেও অবাক হওয়ার কিছু নেই বলে দাবি হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম সংগঠক শুভজিত রায়ের।
যদিও আইনশৃঙ্খলার দেখার দায়িত্ব পুলিশের। সবাই যাতে এই উৎসবে সামিল হতে পারে সেই বার্তা দেওয়া হয়েছে মঞ্চের তরফে। অন্যদিকে বুধবার মিছিল বের হবে হাওড়াতে। যদিও মিছিল ঘিরে হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে আর সেই নির্দেশ মেনেই নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা হবে বলে জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।
হাওড়া মহানগরের সভাপতি ইন্দ্র দেও দুবে জানান, হাইকোর্টের নির্দেশে ২০০ জনকে নিয়েই তাঁদের রামনবমীর শোভাযাত্রা করা হবে। বি ই কলেজের ১নং গেট থেকে শুরু করে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত শোভাযাত্রা হবে। কাজীপাড়া, জি টি রোড, সন্ধ্যাবাজার হয়েই র্যালি যাবে।
তবে, যদি ভক্তের সংখ্যা অনেক বেশি হয় তাহলে বাকি মানুষকে ফোরশোর রোড হয়ে রামকৃষ্ণপুর ঘাটের দিকে পাঠিয়ে দেওয়া হবে। রামকৃষ্ণপুর ঘাটে সকলে আরতি দর্শন করতে পারবেন। পুলিশের পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদের ভলেন্টিয়াররাও সেদিন পুরো ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়েই শোভাযাত্রা করা হবে বলে জানানো হয়েছে পরিষদের তরফে।
লোকসভা নির্বাচনের মুখে রামনবমীর মিছিল। সতর্ক নির্বাচন কমিশন। পুলিশ-প্রশাসনকে আগেই সতর্ক থাকতে বলা হয়েছে। সেই মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। বিশেষ করে হাওড়ায় ড্রোনের মাধ্যমে পুলিশ নজরদারি চালাবে বলেও জানা গিয়েছে।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications