আমাদের হাত মুসলিমদের খুনে কলঙ্কিত, কংগ্রেসের নেতার মন্তব্যে হইচই
আলিগর মুসলিম ইউনিভার্সিটিতে এক প্রশ্নোত্তর পর্বে, 'মুসলিমদের খুনে কলঙ্কিত কংগ্রেস বলে হইচই ফেলে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা সালমান খুরশিদ।
মুসলিমদের খুনে কলঙ্কিত তাঁর দল! আলিগর মুসলিম ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে এমনই মন্তব্য় করে হইচই ফেলে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা প্রবীন কংগ্রেস নেতা সালমান খুরশিদ।

প্রশ্নোত্তর চলাকালীন আমীর মিন্তই নামে এক ছাত্র জাতীয় কংগ্রেসের শাসনকালেই দেশে বেশিরভাগ বড় বড় দাঙ্গা সংঘিটত হওয়া নিয়ে প্রশ্ন করে অস্বস্তিতে ফেলে দেন এই প্রবীন নেতাকে। আমীর বলেন, '১৯৪৮ সালে এএমইউ অ্যাক্ট (আলিগর মুসলিম ইউনিভার্সিটি অ্যাক্ট)-এর সংশোধন করা হয়। এবং তারপর ১৯৫০-এ রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী মুসলিম দলিতরা এসসি-এসটি কোটার সংরক্ষণের অধিকার থেকে বঞ্চিত হয়।
হাসিমপুরা, মালিয়ানা, মীরাট, মুজফ্ফরনগর ভাগলপুর, মোরাদাবাদের মুসলমান বিরোধী দাঙ্গা এবং বাবরি মসজিদ ধ্বংস সবই হয়েছে কংগ্রেসের আমলে। এইসব কলঙ্কের দাগ কিভাবে কংগ্রেস মুছে ফেলবে? বিব্রত খুরশিদ ওই ছাত্রের অভিযোগ মেনে নিয়ে বলেন, 'কংগ্রেস পার্টির হাতে মুসলমানদের রক্তের দাগ লাগা আছে। এই দলের নেতা হিসেবে আমার হাতও সেই কলঙ্ক-মুক্ত নয়।'
স্বভাবতই এই সুযোগ হাতছা়ড়া করেনি বিজেপি। সাংসদ সুব্রামনিয়ম স্বামী বলেন, 'কংগ্রেসের এবার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications