এবার কেন্দ্রের অধীনে আনা হল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল নিউজ পোর্টালগুলিকে
এবার থেকে অনলাইন ডিজিটাল পোর্টাল এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি চলে এল কেন্দ্রীয় সরকারের অধীনে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক নির্দেশিকার মাধ্যমে এই নয়া নিয়ম জানানো হয়েছে। ৯ নভেম্বর এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। এর ফলে এবার থেকে ওটিটি প্ল্যাটফর্ম এবং সকল অনলাইন নিউজ পোর্টালের উপর কেন্দ্রের নিয়ম লাগু করা সম্ভব হবে।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টারের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি এবার লাগামহীন ভাবে নিজেদের অপারেশন চালাতে পারবে না। ডিজিটাল নিউজ পোর্টালের ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য হবে। প্রসঙ্গত, এর আগে এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টকে কেন্দ্র বলেছিল, টিভি বা বৈদ্যুতিন মাধ্যমকে নিয়ন্ত্রণ করার আগে ডিজিটাল মিডিয়ার উপর রাশ টানা উচিত বলে মনে করছে কেন্দ্রীয় সরকার।
এই নয়া নির্দেশিকার বিষয়ে প্রকাশ জাভড়েকরের মন্ত্রক বলে, 'স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল নিউজ পোর্টালগুলি কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে আনার মূল কারণ হল তাদের 'কন্টেন্ট'-এর উপর সুস্পষ্ট ভাবে নজর রাখা। ওটিটি ভারতে নতুন প্ল্যাটফর্ম হিসাবে এসেছে। ওটিটি প্ল্যাটফর্মের কোনও কন্টেন্ট নিয়ে কারোর কোনও অভিযোগ থাকলে তা কেন্দ্রকে জানাতে পারবেন যে কেউ।'
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications