Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WhatsApp scam: চোখের পলকে সাফ হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্রতারণার নয়া ফাঁদ ওটিপি, সাবধান!

WhatsApp scam: বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মগুলির (Instant messaging platform) মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ। বর্তমানে ভারতে কয়েক কোটি গ্রাহক নিয়মিত এই অ্যাপ ব্যবহার করে চলেছেন। আর এই বিপুল পরিমাণ গ্রাহকের জন্যই হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের সর্বদা সতর্ক থাকতে বলা হচ্ছে। কারণ এই জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রতারকদের কারসাজিও তেমনই লেগে থাকে। বিভিন্ন সময় নানান উপায়ে প্রতারকরা ছক কোষে রাখে। তেমনি সম্প্রতি ওটিপির মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপের নতুন প্রতারণার খবর উঠে এসেছে।

গত কয়েক বছর ধরেই হোয়াটসঅ্যাপের বিভিন্ন স্ক্যামের (WhatsApp scam) মুখোমুখি হয়েছেন বহু মানুষ। কিন্তু কিভাবে হোয়াটসঅ্যাপে প্রতারণা চলছে তা কি জানেন? হোয়াটসঅ্যাপ স্ক্যামের নতুন এই রূপ হল ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড। যা আপনি লগইন বা পেমেন্ট ইত্যাদির মত অন্যান্য গোপনীয় কাজের সময় পেয়ে থাকেন। তাহলে কিভাবে একটি ওটিপি হ্যাকারদের জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশের সহজ পথ হয়ে দাঁড়াচ্ছে, কেনই বা এই বিষয়ে অতিরিক্ত মনোযোগের প্রয়োজন রয়েছে, সবটাই জানবেন আজ।

hacker

একটি ওটিপি সকলের জন্য অপরিহার্য। বর্তমানে সমস্ত ডিজিটাল একাউন্ট তাদের ফোন নম্বরের সাথে লিংক করা থাকে। হোয়াটসঅ্যাপ অপারেটরকে একটি এসএমএস পাঠিয়ে আপনার পরিচয় প্রমাণ করার জন্য ওটিপি ব্যবহার করা হচ্ছে। যাতে আপনি আসল মালিক কিনা তা সুনিশ্চিত করা যায়। তাই অপরিচিত বা অজানা কারো কাছ থেকে পাওয়া ওটিপি আপনার জন্য মারাত্মক প্রমাণ হতে পারে। বর্তমানে সমস্যা হচ্ছে হ্যাকাররা বেশি বুদ্ধিমান হয়ে গিয়েছে এবং আমাদের ডেটা ইন্টারনেটে খুব সহজেই পাওয়া যায়।

নতুন এই উপায়ে আপনার পরিচিত কোনও বন্ধুর নাম করে আপনাকে মেসেজ করবে প্রতারকরা। অনেক সময় সেই বন্ধুর নম্বর ব্যবহার করেও প্রতারকটা আপনাকে মেসেজ করতে পারে। মেসেজে বলা হতে পারে আপনার সেই বন্ধু চরম বিপদে পড়েছে। সাহায্যের জন্য আপনাকে মেসেজ করেছে। সেই মেসেজে একটি ওটিপি জানতে চাওয়া হবে। এই ওটিপি আপনার ফোনে ভুল করে চলে গিয়েছে এবং তা ফরওয়ার্ড করার অনুরোধ করা হবে প্রতারকদের তরফ থেকে। আর একবার এই ওটিপি যদি আপনি প্রতারকদের হাতে দিয়ে ফেলেন তাহলে হবে আপনার নির্মম পরিণতি। এক মিনিটেই হতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি।

মনে রাখবেন, এই ওটিপি ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করে আপনার সমস্ত হোয়াটসঅ্যাপ মেসেজ অ্যাক্সেস করতে পারবে প্রতারকরা। এই সমস্যা থেকে বাঁচার জন্য হোয়াটসঅ্যাপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবেল বলে একটি অপশন দিয়েছে। এটি অন করলে শুধুমাত্র ওটিপি ব্যবহার করে আপনার ফোনে লগইন করা যাবে না। সঙ্গে লাগবে ৬ ডিজিট পিনও। আপনার নিরাপত্তার জন্য বারবার সতর্ক করা হচ্ছে, চেনা বা অপরিচিত কোন নম্বর থেকে যদি ওটিপি চাওয়া হয়, তাহলে কোনভাবেই তা ফরওয়ার্ড বা শেয়ার করবেন না।

বিগত কয়েক বছর ধরে হ্যাকারদের এই ট্রিক সারা বিশ্বে ব্যাপকভাবে চলেছে। আর তার কারণ হল, সারা বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই সার্ভিস প্রোভাইডারদের একই সার্ভিস রিকোয়েস্ট নম্বর থাকে। তবে হোয়াটসঅ্যাপের এই স্ক্যামগুলোর জন্য একটি নির্দেশিকা রয়েছে। কারণ এই স্ক্যামগুলি ব্যবহারকারীদের জন্য ভীষণ গুরুতর হয়ে উঠেছে। এই হোয়াটসঅ্যাপ ওটিপি ক্যামের ফাঁদে পা না দেওয়ার সবচেয়ে নিরাপদ উপায় হল, আপনার হোয়াটসঅ্যাপে যদি এমন কোন মেসেজ আপনি দেখতে পান তবে তা সরাসরি উপেক্ষা করে যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+