Lok Sabha Vote 2024: EVM নিয়ে কাটছে না সংশয়, নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কী দাবি করলেন বিরোধীরা
ইভিএমের স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুললেন আম আদমি পার্টি নেতা যোগেন্দ্র যাদব। তিনি দাবি করেছেন গত ৩৫ বছরে এই প্রথম নির্বাচন কমিশন ভোটের সঠিক পরিসংখ্যান দিতে ১০ দিনেরও বেশি সময় নিচ্ছে। এবং তার পরেও তাঁরা সঠিক পরিসংখ্যা পেশ করতে পারছেন না।
তিনি প্রশ্ন তুলেছেন তাহলে কি নির্বাচন কমিশন তথ্য গোপন করতে চাইছে। এতে কমিশনেরক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত উল্লেখ্য ইভিএমে কারচুপির অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি দাবি করেছেন মক পোলিংয়ের সময় ভিভিপ্যাটে ভুল পরিসংখ্যান আসছে। আইনজীবীর করা এই মামলা কমিশনকে তথ্য পেশ করতে বলেছিল আদালত।

যদিও ভিভিপ্যাট পরীক্ষা আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল ভিভিপ্যাটের স্লিপ হাতে দেওয়া মানে ভোটারদের গোপনীয়তা লঙ্ঘন করা। সেটা তাঁরা হতে দিতে পারেননি। এবং সব ভিভিপ্যাট যন্ত্র সঠিক ভাবে পরীক্ষা এবং প্রোগ্রামিং সেট করার পরেই ভোটের জন্য ব্যবহার করা হচ্ছে।
কিন্তু কমিশনের এই দাবির পরেও সন্তুষ্ট নন বিরোধী দলের নেতারা। তাঁরা বারবার দাবি করেছেন ইভিএমে কারচুপি করা হচ্ছে। তাঁরা বারবার প্রথম দুই দফার ভোটের সঠিক তথ্য প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন। এবার গোটা দেশে সাত দফায় নির্বাচন ঘোষণা করেছে কমিশন। ইতিমধ্যেই দুই দফার ভোট হয়ে গিয়েছে। আগামী ৭ তারিখ তৃতীয় দফার ভোট। মে মাসেই অধিকাংশ কেন্দ্রে ভোট শেষ হয়ে যাবে।
তাই আগে থেকেই ভোটের সঠিক তথ্য নিয়ে বেশি তৎপর বিরোধীরা। নির্বাচন কমিশন প্রথম দুই দফার ভোটের যে হিসেব দিয়েছে তাতে প্রথম দফায় ৬৬.১৪ শতাংশ ভোট পড়েছে। যা ২০১৯-র লোকসভা ভোটের প্রথম দফার চেয়ে ৪ শতাংশ কম। দ্বিতীয় দফায় ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে কমিশন। যেটি ২০১৯-র লোকসভা ভোটের দ্বিতীয় দফার চেয়ে ৩ শতাংশ কম। এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাঁরা কমিশনের প্রকাশ করা প্রথম দুই দফার ভোটের যে শতাংশের হিসেব কমিশন দিয়েছে সেটা অর্থহীন বলে দাবি করেছে।
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কমিশনের দেওয়া সেই সব তথ্য যাতে তিনি বলেছেন প্রতিটি লোকসভা কেন্দ্রে ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে প্রথম দফায় সেই তথ্য কমিশন দেয়নি। অন্যদিকে আম আদমি পার্টি নেতা যোগেন্দ্র যাদব প্রশ্ন তুলেছেন, এতো দেরি করে কেন কমিশন তথ্য প্রকাশ করছে। কমিশনের এই দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আপ নেতা। তিনি জানিয়েছেন ভোট শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সব তথ্য প্রকাশ করা যায়।
অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশও প্রশ্ন তুলেছেন, ভোটে স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের উচিত সঠিক এবং নির্ভুল তথ্য কম সময়ে প্রকাশ করা। এই প্রথম ভোট শেষ হওয়ার ১১ দিনের বেশি সময় লাগাল কমিশন সঠিক তথ্য প্রকাশ্যে আনতে। যা যথেষ্ট সন্দেহ জাগাচ্ছে। তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ওব্রায়েনও এই নিয়ে প্রশ্ন তুলেছেন, ২৬ তারিখ ভোট শেষ হওয়ার পর কমিশন যা তথ্য দিয়েছিল গত মঙ্গলবার যে পরিসংখ্যান দিয়েছে সেটা হঠাৎ করে বেড়ে গিয়েছে। প্রথম তথ্যের সঙ্গে মিলছে না দ্বিতীয় তথ্য।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications