Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আইফোনে একের পর এক অ্যাপেলের অ্যালার্ট মেসেজ, মোদী সরকারকে তুলোধনা বিরোধীদের

মহুয়া মৈত্রের টুইটের পরেই একের পর এক ইন্ডিয়া জোটের নেতাদের ট্যুইট আসতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। তাঁরাও অভিযোগ করেেছন যে তাঁদের আইফোনেও এই রকমের অ্যালার্ট মেসেজ এসেছে। যে নেতারা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই কথা তাঁরা প্রায় সকলেই ইন্ডিয়া জোটের অংশ।

কংগ্রেস নেতা শশী থারুর থেকে শুরু করে রাহুল গান্ধী, পবন খেরা, মল্লিকার্জুন খাড়গেও জানিয়েছেন তাঁদের ফোনে অ্যাপেলের অ্যালার্ট মেসেজ এসেছে। অর্থাৎ তাঁদের ফোন হ্যাকিংয়ের চেষ্টা করা হচ্ছে এমন অ্যালার্ট মেসেজ নাকি তাঁরাও পেয়েছেন তাঁদের ফোনে।

Mahua Moitra

এমনকী আসাদ উদ্দিন ওয়েইসির ফোনেও সেই মেসেজ এসেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন গতকাল রাতে নাকি তাঁর আইফোনে অ্যাপেলের মেসেজ আসে তাতে বলা হয়েছিল তাঁর ফোন হ্যাক করার চেষ্টা হয়েছে। আম আদমি পার্টির রাঘব চড্ডার ফোনেও নাকি সেই মেসেজ এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য এই সব েতাই অবিজেপি দলের। এবং তাঁরা মোদী বিরোধী। তাঁদের সকলের ফোনেই এই মেসেজ আসতে শুরু করেছে।

মহুয়া মৈত্র সকালেই সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেল এক্সে সেই মেসেজের স্ক্রিন শট শেয়ার করেছিলেন। তার পরেই একের পর এক অবিজেপি দলের নেতারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেন সেই মেসেজ। তারপরেই হই হই পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

বিরোধীরা এই ঘটনার নেপথ্যে মোদী সরকারকেই দায়ী করেছে। এদিকে কেন্দ্রের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছে অ্যালগারিদিম জনিত সমস্যার কারণেই এই মেসেজ আসতে শুরু করেছে। তার পাল্টা জবাবে আবার শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কটাক্ষ করে বলেছেন, আশ্চর্যের কথা সমস্যা শুধু বিরোধী দলের নেতাদের ফোনেই হয়েছে। কোনও বিজেপি সাংসদের ফোনে এই ধরনের মেসেজ আসছে না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে মোদী সরকার।

এদিকে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি পাল্টা টুইট করে জানিয়েছেন ধৈর্য ধরুন বিরোধী দলের নেতারা শীঘ্রই অ্যাপেল তাঁদের সাফাই দেবে। তখনই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এক ধরনের মিথ্যে অভিযোগ করে বিরোধীরা আসল ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+