Opinion Poll: মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কী কমছে বাংলায়! কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সবার উপরে

মুখ্যমন্ত্রীদের নিজের রাজ্যে জনপ্রিয়তা কেমন, কোন মুখ্যমন্ত্রী জনপ্রিয়তায় সবার উপরে? সম্প্রতি এক জনমত সমীক্ষা সেই আভাস দিয়েছে। সেই জনমত সমীক্ষায় নিরিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়েছেন। বাংলার মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা দ্রুত কমছে বলে মিলেছ আভাস।

গোটা দেশে বাংলার মুখ্যমন্ত্রী জনপ্রিয়তার নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের রাজ্যেই তিনি জনপ্রিয়তায় পিছিয়ে পড়েছেন বলে ইন্ডিয়া টুডের সমীক্ষায় প্রকাশ। লোকসভা নির্বাচনের আগে তিনি বিরোধী মহাজোটের অন্যতম মুখ হয়ে উঠলেও রাজ্যে তাঁর জনপ্রিয়তা কমছে বলে জানিয়েছে এই সমীক্ষা।

Opinion Poll

ইন্ডিয়া টুডে সম্প্রতি একটি সমীক্ষা চালিয়েছিল, নিজের রাজ্যে কোন মুখ্যমন্ত্রী কতটা জনপ্রিয়। সেই সমীক্ষা অনুযায়ী বাংলার মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে পড়েছেন। তাঁর স্থান প্রথম দশের মধ্যে নেই। এই পরিসংখ্যান কপালে লোকসভা ভোটের আগে শাসক দল তৃণমূলের নেতাদের কপালে ভাঁজ ফেলার পক্ষে যথেষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

নিজের রাজ্যে জনপ্রিয়তায় সবার উপরে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশার ৬১.৩ শতাংশ মানুষ তাঁর কাজে সন্তোষ প্রকাশ করেছেন। নবীন পট্টনায়কের পর রয়েছেন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল। তাঁর পক্ষে সমর্থন ৫৯.১ শতাংশের। আর তৃতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর পক্ষে সমর্থন ৫৭.৭ শতাংশের।

মুখ্যমন্ত্রীদের নিজের রাজ্যে জনপ্রিয়তার নিরিখে চতুর্থ স্থানে রয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল। তাঁর পক্ষে সমর্থন ৫৫.৩ শতাংশের। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ৪৯.২ শতাংশের সমর্থন নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। গোটা দেশের নিরিখে যিনি প্রথম স্থানে ছিলেন সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সপ্তম স্থানে রয়েছে।

যোগী আদিত্যনাথের সমর্থনে উত্তরপ্রদেশের ৪৩ শতাংশের সমর্থন রয়েছে। আর দেশের তৃতীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্যো৪৩পাধ্যায়কে সমর্থন দিয়েছেন বাংলার ৩৮.৮ শতাংশ। সেই নিরিখে নিজের রাজ্যে জনপ্রিয়তার বিচারে তিনি প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+