Opinion Poll: কোন রাজ্যে কত আসন পাবে বিরোধী মহাজোট ইন্ডিয়া ও এনডিএ, একনজরে জনমত সমীক্ষার ফল

২০২৪ লোকসভা নির্বাচনে এবার কাঁটে কা টক্কর হতে চলেছে বলে জনমত সমীক্ষায় আভাস দিয়েছে স্মল বক্স অফ ইন্ডিয়া। ২০২৪-এর মহাযুদ্ধে এনডিএ না ইন্ডিয়া-কে জিতবে তা নিয়েই যখন বিস্তর জল্পনা চলছে, তখনই কোন রাজ্যে কে কতগুলি আসনে জিতবে, তার আভাসও দিয়েছে এই সমীক্ষক সংস্থা।

স্মল বক্স ইন্ডিয়ার জনমত সমীক্ষা অনুযায়ী জানিয়েছে এবার সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া বা শাসক জোট এনডিএ। ২০২৪ লোকসভা নির্বাচনে এনডিএ পেতে পারে ২৫৫টি আসন। আর ইন্ডিয়া পেতে পারে ২৪৩টি আসন। বাকিদের আসনসংখ্যা দাঁড়াতে পারে ৪৫-এ। তারাই হবে কিংমেকার।

Opinion Poll

এবার নজর দেওয়া যাক, কোন রাজ্যে কে কত আসন পেতে পারে ২০২৪-এ

  • ছত্তিশগড়: এই রাজ্যে মোট লোকসভার আসন ১১টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ৪টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ৭টি আসন।
  • তেলেঙ্গানা: এই রাজ্যে মোট লোকসভার আসন ১৭টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ৩টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ৫টি আসন। এছাড়া বিআরএস পেতে পারে ৮টি এবং মিম একটি আসন।
  • চণ্ডীগড় ও আন্দামান-নিকোবর: এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে মোট লোকসভার আসন ২টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ১টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ১টি আসন।
  • দমন ও দিউ: এই কেন্দ্রশাসিত অঞ্চলে মোট লোকসভার আসন ১টি। সেটি যেতে পারে এনডিএ-র দখলে। ইন্ডিয়া জোট এখানে শূন্য।
  • মধ্যপ্রদেশ: এই রাজ্যে মোট লোকসভার আসন ২৯টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ২০টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ৯টি আসন।
  • জম্মু ও কাশ্মীর: এই কেন্দ্রশাসিত অঞ্চলে মোট লোকসভার আসন ৬টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ৪টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ২টি আসন।
  • দিল্লি: এই কেন্দ্রশাসিত অঞ্চলে মোট লোকসভার আসন ৭টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ৫টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ২টি আসন।
  • ওড়িশা: এই রাজ্যে মোট লোকসভার আসন ২১টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ৯টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ২টি আসন। বিজেডি পেতে পারে ১০টি আসন।
  • পশ্চিমবঙ্গ: এই রাজ্যে মোট লোকসভার আসন ৪২টি। তার মধ্যে এনডিএ পেতে পারে ৮টি এবং ইন্ডিয়া জোটের দখলে যেতে পারে ৩৪টি আসন।
  • সিকিম: এই রাজ্যে মোট লোকসভার আসন ১টি। সেটি যেতে পারে এনডিএ-র দখলে।
  • ত্রিপুরা: এই রাজ্যে মোট লোকসভার আসন ২টি। একটি যেতে পারে এনডিএ-র দখলে। আর একটি ইন্ডিয়ার দখলে।
  • নাগাল্যান্ড: এই রাজ্যে মোট লোকসভার আসন ১টি। সেটি যেতে পারে এনডিএ-র দখলে।
  • মিজোরাম: এই রাজ্যে মোট লোকসভার আসন ১টি। সেটি যেতে পারে ইন্ডিয়া-র দখলে।
  • মণিপুর: এই রাজ্যে মোট লোকসভার আসন ২টি। একটি যেতে পারে এনডিএ-র দখলে। আর একটি ইন্ডিয়ার দখলে।
  • মেঘালয়: এই রাজ্যে মোট লোকসভার আসন ২টি। দুটিই যেতে পারে ইন্ডিয়ার দখলে।
  • অরুণাচল প্রদেশ: এই রাজ্যে মোট লোকসভার আসন ২টি। দুটিই যেতে পারে এনডিএ-র দখলে।
  • অসম: এই রাজ্যে মোট লোকসভার আসন ১৪টি। ১১টি যেতে পারে এনডিএ-র দখলে। আর তিনটি ইন্ডিয়ার দখলে।
  • মহারাষ্ট্র: এই রাজ্যে মোট লোকসভার আসন ৪৮টি। ১২টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ৩৬টি ইন্ডিয়ার দখলে।
  • হরিয়ানা: এই রাজ্যে মোট লোকসভার আসন ১০টি। ৬টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ৪টি ইন্ডিয়ার দখলে।
  • হিমাচল প্রদেশ: এই রাজ্যে মোট লোকসভার আসন ৪টি। ৩টি যেতে পারে এনডিএ-র দখলে। আর একটি ইন্ডিয়ার দখলে।
  • বিহার: এই রাজ্যে মোট লোকসভার আসন ৪০টি। ১৩টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ২৭টি ইন্ডিয়ার দখলে।
  • গুজরাত: এই রাজ্যে মোট লোকসভার আসন ২৬টি। ২৬টিই যেতে পারে এনডিএ-র দখলে। ইন্ডিয়ার দখলে শূন্য।
  • উত্তরপ্রদেশ: এই রাজ্যে মোট লোকসভার আসন ৮০টি। ৬৮টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ১২টি ইন্ডিয়ার দখলে।
  • ঝাড়খণ্ড: এই রাজ্যে মোট লোকসভার আসন ১৪টি। ১১টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ৩টি ইন্ডিয়ার দখলে।
  • পাঞ্জাব: এই রাজ্যে মোট লোকসভার আসন ১৩টি। ১৩টিই যেতে পারে ইন্ডিয়ার দখলে। এন়ডিএ এখানে শূন্য।
  • অন্ধ্রপ্রদেশ: এই রাজ্যে মোট লোকসভার আসন ২৫টি। এখানে এনডিএ বা ইন্ডিয়া কেউই কোনও আসন পাবে না। ১৮টি ওয়াইএসআর কংগ্রেস এবং ৭টি পাবে টিডিপি।
  • পণ্ডিচেরি: লাক্ষাদ্বীপ এবং দাদরা নগর হাভেলি: এই তিন কেন্দ্রশাসিত অঞ্চলে মোট লোকসভার আসন ৩টি। তিনটিই পেতে পারে ইন্ডিয়া।
  • উত্তরাখণ্ড: এই রাজ্যে মোট লোকসভার আসন ৫টি। ৪টি যেতে পারে এনডিএ-র দখলে। আর একটি ইন্ডিয়ার দখলে।
  • রাজস্থান: এই রাজ্যে মোট লোকসভার আসন ২৫টি। ২০টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ৫টি ইন্ডিয়ার দখলে।
  • কর্নাটক: এই রাজ্যে মোট লোকসভার আসন ২৮টি। ১৬টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ১২টি ইন্ডিয়ার দখলে। একটি অন্যান্য।
  • তামিলনাড়ু: এই রাজ্যে মোট লোকসভার আসন ৩৯টি। ৩টি যেতে পারে এনডিএ-র দখলে। আর ৩৬টি ইন্ডিয়ার দখলে।
  • কেরল: এই রাজ্যে মোট লোকসভার আসন ২০টি। ২০টি যেতে পারে ইন্ডিয়ার দখলে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ ১৮টি, সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ ২টি। এনডিএ এখানে শূন্য।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+