কাশ্মীরে ফের খতম জঙ্গি, কোনও বড় নাশকতার ছকের ইঙ্গিত? একের পর এক জঙ্গি নিধনে উঠছে প্রশ্ন

সোপিয়ানে সেনার অভিযানে মৃত্যু হল এক জঙ্গির। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র । অভিযান এখনও জারি রয়েছে। দু'দিন আগেই দক্ষিণ কাশ্মীরের পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালায় সেনা। সেই সময় জওয়ানদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল আট জঙ্গি। পাম্পোরে তিনজন ও সোপিয়ানে পাঁচ জঙ্গির মৃত্যু হয়।

ভারত-চিন উত্তেজনার মাঝেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে

ভারত-চিন উত্তেজনার মাঝেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়েছে

ভারত-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই কাশ্মীরে জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে। এই আবহে বেশ কিছু দিন ধরেই সেনা অভইযান চালিয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের খতম করতে উদ্যোগ নিয়েছে। সেই মতোই বৃহস্পতিবার জুড়ে কাশ্মীরের একাধইক স্থানে অভিযান চালায় সেনা।

বৃহস্পতিবার পাম্পোরে জওয়ানদের হাতে ৩ জঙ্গির মৃত্যু

বৃহস্পতিবার পাম্পোরে জওয়ানদের হাতে ৩ জঙ্গির মৃত্যু

বৃহস্পতিবার রাতে পাম্পোরে জওয়ানদের গুলিতে তিন জঙ্গির মৃত্যু হয়। সোপিয়ানে মৃত্যু হয়েছে আরও পাঁচ জঙ্গির। পাম্পোরে গুলির লড়াই চালাকালীন স্পেশাল অপারেশনস গ্রুপের কমান্ডোরা জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলেন। বৃহস্পতিবার সকাল থেকেই দুই জঙ্গি একটি মসজিদে লুকিয়ে ছিল। তারপর থেকেই জারি ছিল গুলির লড়াই।

সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হয় ৫ জঙ্গি

সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হয় ৫ জঙ্গি

ওদিকে আরেকটি জঙ্গিদমন অভিযানে সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ আরও ৫ জঙ্গি। সব মিলিয়ে একদিনের ব্যবধানেই মোট ৮ জঙ্গিকে খতম করে বেশ বড় সাফল্যই পায় নিরাপত্তা বাহিনী। আর এরই মধ্যে এদিন ফের জঙঅগি নিকেশে বড় সাফল্য ভারতীয় সেনার।

ভারত-চিন উত্তেজনার ফায়দা তুলছে পাকিস্তান

ভারত-চিন উত্তেজনার ফায়দা তুলছে পাকিস্তান

এদিকে পাকিস্তানও এই আবহে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতে পর পর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে। প্রসঙঅগত, লাদাখের উত্তেজনার মাঝে কাশ্মীর থএকে সেনা লাদাখে নিয়ে যাওয়া হচ্ছে। এর সুযোগে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিদের ভারতে ঢুকিয়ে নাশকতার ছক কষছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+