Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাশ্মীরে ফিরল পুলওয়ামার স্মৃতি, বায়ুসেনার কনভয়ে হামলায় শহিদ জওয়ান, প্রবল উত্তেজনা ভূস্বর্গে

ফের ভূস্বর্গে পুলওয়ামা হামলার স্মৃতি। গতকাল পুঞ্চে বায়ুসেনার কপ্টারে হামলার ঘটনায় এক জওয়ান শহিদ হয়েছে বলে জানা গিয়েছে। গতকাল পাঁচ জওয়ান আহত হয়েছিলেন জঙ্গিদের এলোপাথারি গুলিতে। রাতেই তাঁদের এয়ারলিফট করে উধমপুরে নিয়ে আসা হয়েছিল।

আহত জওয়ানদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁদের মধ্যে একজন মারা গিয়েছেন সকালে। গতকাল সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ বায়ুসেনার কনভয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। চার জঙ্গি মিলে এলোপাথারি গুলি চালিয়েছিল কনভয়কে লক্ষ্য করে। জানা গিয়েছে জঙ্গিরা প্রায় ৩০ রাউন্ড গুলি চালিয়েছিল।

Kashmir

গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল জঙ্গিদের সন্ধানে চিরুনি তল্লাশি। হামলা চালানোর পর কোথায় গাঢাকা দিয়েছে জঙ্গিরা তার সন্ধানে মরিয়া হয়ে গিয়েছে সেনা। সকাল থেকে বাড়তি বাহিনী পাঠানো হয়েছে সেখানে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। কোথা থেকে ফের জঙ্গিরা সক্রিয় হয়ে উঠল কাশ্মীরে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯ সালের কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। সেই হামলায় কমপক্ষে ৪০ জন জওয়ান শহিদ হয়েছিল। তাতে হাতছিল পাক মদতপুষ্ট জঙ্গিদের। পাকিস্তান থেকে কাশ্মীরের জঙ্গিদের সহায়তা পাঠানো হয়েছিল এই আত্মঘাতী হামলা চালানোর পর। তারপরেই পাল্টা বালাকোট এয়ারস্ট্রাইক চালায় ভারত। জওয়ানদের শহিদ হওয়ার ঘটনা যে ভারত ভালভাবে নেয়নি সেটা বুঝিয়ে দিয়েছিল পাকিস্তানকে।

তারপরকে ২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পরেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়। এবং কাশ্মীর ও লাদাখতে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকে কাশ্মীরে জঙ্গিদমনে নজিবিহীন তৎপরতা চালিয়েছে সেনাবাহিনী। সীমান্তে অনুপ্রবেশ বন্ধে কড়া পদক্ষেপ করেছে। সেকারণে কাশ্মীরের জঙ্গিরাও নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। তারা আর হামলা চালানোর মতো রশদ পাচ্ছিল না।

ভূস্বর্গে এককথায় শান্তি বিরাজ করছিল। সেকারণে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে কাশ্মীরে। গত ২ বছরে কাশ্মীরে পর্যটকের ঢল নেমেছিল। তারপরে আবার হঠাৎ করে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। হঠাৎ করে কোথা থেকে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়েও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+