আরকে নগর উপনির্বাচনে জোর লড়াই এআইএডিএমকের দুই গোষ্ঠী ও ডিএমকের মধ্যে
চেন্নাইয়ের আরকে নগর বিধানসভা আসনে এদিন উপনির্বাচনে জোর লড়াই এআইএডিএমকে-র দুই বিক্ষুব্ধ গোষ্ঠী ও ডিএমকে-র মধ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা প্রয়াত হওয়ার পরে এই আসনটি ফাঁকা হয়। এতদিনে সেখানে ভোট।
চেন্নাইয়ের আরকে নগর বিধানসভা আসনে এদিন উপনির্বাচনে জোর লড়াই এআইএডিএমকে-র দুই বিক্ষুব্ধ গোষ্ঠী ও ডিএমকে-র মধ্যে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা প্রয়াত হওয়ার পরে এই আসনটি ফাঁকা হয়। তারপরে এতদিনে সেখানে ভোট হচ্ছে। সরকারে থাকা ই পলানিস্বামীর দিকে এআইএডিএমকে গোষ্ঠী যেমন এখানে জিতে সরকারের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চায়, তেমনই অন্যদিকে বিক্ষুব্ধ গোষ্ঠী শশীকলা নটরাজনের শিবির ভোট জিততে মরিয়া।

একদিকে শশীকলা শিবিরের টিটিভি দিনাকরণ ও অন্যদিকে পলানিস্বামী শিবিরের ই মধুসূদনের মধ্যে এদিন লড়াই হচ্ছে। এছাড়া ডিএমকের তরফে লড়ছেন এন মারুধু গনেশ। দিনাকরণ নির্দল প্রার্থী হিসাবে এখানে লড়ছেন। এর পাশাপাশি বিজেপির তরফে কে নাগরাজনও ভোটে লড়ছেন।
তামিলনাড়ুতে এই ভোট উপলক্ষ্যে চারিদিকে দারুণ নিরাপত্তার আয়োজন করা হয়েছে। ভোটগণনা হবে ২৪ ডিসেম্বর। এর আগে ১২ এপ্রিল উপনির্বাচনের দিন ঠিক হয়েছিল। তবে বিতর্কের জেরে তা বন্ধ হয়ে যায়। বুধবারও জয়ললিতার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে মৃত্যুর আগে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি জয়ললিতাকে দেখা গিয়েছিল। যা পরে নির্বাচন কমিশন সম্প্রচার না করার নির্দেশ দেয়।
এআইএডিএমকের প্রতীক নিয়ে লড়াইয়ে কিছুদিন আগেই জয় হয়েছে ই পলানিস্বামী সরকারের। হেরে গিয়েছেন শশীকলা নটরাজন ও টিটিভি দিনাকরণের গোষ্ঠী। নির্বাচন কমিশন দলীয় প্রতীক দুই পাতার চিহ্ন পলানিস্বামী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে। এবার নির্বাচন জেতার ব্যাপারেও আত্মবিশ্বাসী তাঁর শিবির।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications