Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনায় সহমর্মী বিভিন্ন দেশ, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছল রাষ্ট্রপ্রধানদের বার্তা

ওডিশার বালেশ্বরের কাছে ২টি এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। সরকারিভাবে পাওয়া খবর অনুযায়ী ২৯৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সঙ্গে ৯০০-র বেশি। আজ দুর্ঘটনাস্থলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রীরা এই দুর্ঘটনার জেরে সহমর্মিতা ও সমবেদনা ব্যক্ত করেছেন। শোকের আবহে ভারত সরকারের পাশে সর্বতোভাবে থাকার বার্তাও দিয়েছেন তাঁরা।

নরেন্দ্র মোদী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিগ্রামে লিখেছেন, ওডিশায় ট্রেন দুর্ঘটনায় গভীর সমবেদনা জানাই। মৃতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাই। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন এটাই কামনা করি। একই ধরনের বার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। উদ্ধারকারীদের প্রতিও সম্মান প্রদর্শন করেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো বিবৃতিতে লিখেছেন, ওডিশায় ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের কথা জেনে খুবই দুঃখ পেলাম। মৃতদের পরিবারের প্রতি জাপান সরকারের তরফে সমবেদনা এবং আহতদের আরোগ্যলাভের প্রার্থনা করছি।

মোদী ওডিশার হাসপাতালে

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে একই ধরনের বার্তা পাঠিয়েছেন জাপানের বিদেশমন্ত্রী ইওশিমাসা হায়াশি। কঠিন সময়ে ভারত সরকার ও দেশের নাগরিকদের পাশে থাকানোর বার্তা দেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডিউ। তিনি টুইটে লেখেন, দুর্ঘটনার ছবি ও রিপোর্ট দেখে আমার হৃদয় ভেঙে গিয়েছে। কানাডার সকলে ভারতবাসীর পাশে রয়েছেন।

মোদী এনডিআরএফ

নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ভরতে এসেছেন। তিনিও ট্রেন দুর্ঘটনায় সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন। টুইট করে মৃতদের পরিবারকে সমবেদনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিও সমবেদনা ও সহমর্মিতা ব্যক্ত করেছেন।

ট্রেন দুর্ঘটনা

শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি সাবরি, ভুটানের প্রধানমন্ত্রী লোটাই শেরিং (Lotay Tshering), ইতালির ডেপুটি প্রাইম মিনিস্টার ও বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি, রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কাসাবা কোরোসি, তাওইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন, মালদ্বীপের বিদেশমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+