'এবার বাংলার পালা', লোকসভা সরগরম করে স্লোগান বিজেপি সাংসদদের
সংসদের শীতকালীন অধিবেশনে সোমবার লোকসভায় 'বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষপূর্তি নিয়ে আলোচনায় যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় প্রবেশ করতেই বিজেপি সাংসদরা 'বিহার কি জিত হামারি হ্যায়, অব বেঙ্গল কি বারি হ্যায়’ স্লোগান দিতে শুরু করেন। এর সহজ অর্থ হল, 'বিহার আমরা জিতেছি, এবার বাংলার পালা’।
'বন্দে মাতরম’ আলোচনায় প্রধানমন্ত্রী মোদী লোকসভায় বলেন, "যে মন্ত্র ও জয়ধ্বনি দেশের স্বাধীনতা আন্দোলনকে শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছিল, ত্যাগ ও তপস্যার পথ দেখিয়েছিল, সেই 'বন্দে মাতরম’-কে স্মরণ করা আমাদের পরম সৌভাগ্য। এটি ছিল স্বাধীনতা, ত্যাগ, শক্তি ও সাধনার মন্ত্র।"

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ১৯০৫ সালে ইংরেজরা যখন বাংলা ভাগ করে, তখন 'বন্দে মাতরম’ অটল ছিল। তিনি জানান, ব্রিটিশরা বাংলা বিভাজনের মাধ্যমে ভারতকে দুর্বল করতে চেয়েছিল, কিন্তু 'বন্দে মাতরম’ তাদের জন্য চ্যালেঞ্জ ও দেশের জন্য শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়। বাংলার ঐক্যের জন্য এই মন্ত্র গণ আন্দোলনের প্রধান স্লোগান হয়ে ওঠে, যা দেশকে প্রেরণা জুগিয়েছে।
মোদী আরও বলেন যে, মুসলিম লীগের চাপে কংগ্রেস 'বন্দে মাতরম’-কে খণ্ড-খণ্ড করে দিয়েছিল। তাঁর মতে, তোষণের রাজনীতির প্রভাবে কংগ্রেস 'বন্দে মাতরম’-এর বিভাজনের কাছে নতিস্বীকার করে, যার ফলস্বরূপ একদিন ভারতবর্ষের বিভাজনও মেনে নিতে বাধ্য হয়।
প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, পণ্ডিত নেহরু মহম্মদ আলি জিন্নার সঙ্গে একমত ছিলেন। জিন্না ১৯৩৭ সালের ১৫ই অক্টোবর লখনউ থেকে 'বন্দে মাতরম’-এর বিরুদ্ধে স্লোগান তোলেন। কংগ্রেসের তৎকালীন সভাপতি জওহরলাল নেহরু নিজের অবস্থান টলমলে দেখে জিন্নার বিরোধিতা প্রত্যাখ্যান না করে 'বন্দে মাতরম’ নিয়ে তদন্ত শুরু করেন। তাঁর মতে, মুসলিম লীগের চাপে কংগ্রেস জাতীয় প্রতীকের সঙ্গে আপস করে।
-
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
এপ্রিলে ‘সঙ্কল্পপত্র' প্রকাশে প্রস্তুত বিজেপি, উন্নয়ন ও বদলের প্রতিশ্রুতিতে ভরসা জাগানোর চেষ্টা -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
মমতার প্রচার বন্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি, পাল্টা তৃণমূলের কটাক্ষ: ভয়েই মরিয়া পদক্ষেপ -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন











Click it and Unblock the Notifications