শুধু দিল্লি নয়, বিশ্বের ১০টি শহরের মধ্যে ভারতের দুই মেগাসিটির নাম রয়েছে দূষিত শহরের তালিকায়

শুধু দিল্লি নয়, বিশ্বের ১০টি শহরের মধ্যে ভারতের দুই মেগাসিটির নাম রয়েছে দূষিত শহরের তালিকায়

দিওয়ালির পর থেকেই দিল্লির বাতাসের গুণগত মান ক্রমশঃ খারাপের দিকে এগিয়েছে। গত কয়েকদিন ধরেই ধোঁয়াশায় ঢেকেছে রাজধানী। তবে শুধু দিল্লিকেই বায়ু দূষণের কাঠগড়ায় দাঁড় করালে চলবে না। আবহাওয়া নিয়ে পরীক্ষা–নিরীক্ষা চালানো সুইৎজারল্যান্ডের একটি দল বায়ুর গুণগত মান ও দূষিত শহর নিয়ে আইকিউএয়ার থেকে তথ্য সংগ্রহ করে জানতে পেরেছে যে দিল্লি, কলকাতা ও মুম্বই বিশ্বের শীর্ষে থারা ১০ শহরের মধ্যে তিনটি শহর, যেখানে বাতাসের গুণমান সবচেয়ে খারাপ।

কলকাতা ও মুম্বইয়ের বাতাসও দূষিত

কলকাতা ও মুম্বইয়ের বাতাসও দূষিত

দিল্লির বাতাসের গুণগত মানের সূচক (‌একিউআই)‌ ৫৫৬-তে দাঁড়িয়ে, এই শহরকে তালিকার সবার ওপরে রাখা হয়েছে। এরপর রয়েছে কলকাতা ও মুম্বই, যাদের একিউআই যথাক্রমে ১৭৭ ও ১৬৯, এই দুই শহর তালিকার চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে। তবে শুধু ভারতের শহরই নয়, খারাপ একিউআই নিয়ে তালিকায় জায়গা পেয়েছে পাকিস্তানের লাহোর ও চিনের চেংডু।

দিল্লির হাল ভালো নয়

দিল্লির হাল ভালো নয়

প্রসঙ্গত, প্রকৃত সময়ের বাতাসের গুণগত মানের তথ্য জানার মাধ্যম আইকিউএয়ার রাষ্ট্রপুঞ্জের পরিবেশগত কার্যক্রমের প্রযুক্তিগত অংশীদারও। সফরের তথ্য অনুযায়ী শনিবার সকালে দিল্লি-এনসিআরের সমগ্র বাতাসের গুণগত মান দাঁড়িয়ে ছিল ৪৯৯-তে। যেখানে বাতাসে পিএম ১০ এবং পিএম ২.৫ দূষণকারীর মাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ১৩৪ এবং ৭২। অন্যদিকে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (‌সিপিসিবি)‌-এর সকাল ৯টার তথ্য অনুযায়ী, আনন্দ বিহারে একিউআই ছিল ৪৬৮, আইটিও-তে ৪৮৪, আরকে পুরমে ৪৩৩ এবং শ্রী অরবিন্দতে ৪৫২।

একিউআইয়ের পর্যায়

একিউআইয়ের পর্যায়

এখানে উল্লেখ্য, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা '‌ভালো'‌ এবং ১০০ হলে তা '‌সন্তোষজনক'‌, ১০১ থেকে ২০০-এর মধ্যে থাকলে তা '‌মাঝারি'‌ এবং ৩০০ হলে '‌খারাপ'‌, ৩০০ থেকে ৪০০-এর মধ্যে থাকলে তা '‌খুব খারাপ'‌ ও ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকলে '‌গুরুতর'‌ বলে ধরা হয়।

লকডাউনের সুপারিশ

লকডাউনের সুপারিশ

অন্যদিকে, সুপ্রিম কোর্ট শনিবার দিল্লি-এনসিআরের গুরুতর বায়ু দূষণ দেখার পর খুবই চিন্তিত হয়ে পড়ে এবং শীর্ষ আদালত এও জানিয়েছে যে যদি প্রয়োজন হয় দূষণ মোকাবিলার জন্য ২ দিনের লকডাউন করার পরামর্শ দিয়েছে দিল্লি সরকারকে। প্রসঙ্গত, প্রতিবেশী রাজ্যগুলিতে খড় পোড়ানো, যানবাহন, আতসবাজি ও শিল্পক্ষেত্রের দূষণের কারণে দিল্লিতে বায়ু দূষণের পরিমাণ প্রত্যেক বছরই বেড়ে চলেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি লক্ষ্য করেছেন যে কৃষকদের খড় পোড়ানোর কারণে ২৫ শতাংশ দূষণ হচ্ছে আর বাদবাকি ৭৫ শতাংশ শূন্যস্থান পূরণ করেছে আতসবাজি পোড়ানো, যানবাহনের দূষণ, ধূলো ইত্যাদি।

দূষণ থেকে বাঁচতে বিধি–নিষেধ

দূষণ থেকে বাঁচতে বিধি–নিষেধ

প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরে দিল্লি সরকারের জৈব বর্জ্য ব্যবস্থাপনায় খড় জ্বালানোর সমস্যা কিছুটা দূর হলেও শিল্পক্ষেত্রের দূষণ ক্রমশঃ বেড়েই চলেছে। তা ছাড়া, দিল্লি লাগোয়া এলাকাগুলিতে এখনও অজৈব বর্জ্য পোড়ানো হয়। ফলে বাড়ে ধোঁয়াশা। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দিল্লিবাসীকে সতর্ক থাকতে বলেছেন। বাইরে বেরলে গলায় স্কার্ফ এবং চোখের জ্বলুনি কমাতে সানগ্লাস পরার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি, ঘরে থাকাকালীনও প্রয়োজন বুঝে মাস্ক পরার কথাও বলা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+