আজ থেকে শুরু হল দিল্লি নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রক্রিয়া

আজ থেকে শুরু দিল্লি নির্বাচনের মনোনয়ন পত্র জমা। তবে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনও দল। অবশ্য আজ থেকে নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি হওয়ায় নির্বাচন নিয়ে সব দলের তোরজোর আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আজ থেকে শুরু হল দিল্লি নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রক্রিয়া

শনিবার কংগ্রেসের নির্বাচনী কমিটি ১৮ টি আসনে প্রার্থীর নাম নিয়ে আলোচনা করে। আরও খবর, খুব শীঘ্রই কংগ্রেসের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কংগ্রেসের নির্বাচনী কমিটির পরবর্তী বৈঠক হবে আজ।

এদিকে রবিবার দিল্লি বিধানসভা নির্বাচন নিয়ে রূপরেখা ঠিক করতে ও প্রার্থী নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভাবরতীয় সভাপতি অমিত শাহের বাড়িতে দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকেবসে দল। এই ম্যারাথন বৈঠকে উপস্থিত ছিলেন দলের কার্যকরী সভাপতি জেপি নাড্ডা, দিল্লির দায়িত্বে থাকা প্রকাশ জাভরেকর, শ্যাম জাজু, মনোজ তিওয়ারি, বিজয় গয়াল, বিজেন্দর গুপ্তা, অনিল জৈন। এর আগে দিল্লি নির্বাচনের জন্যে ১৫ সদস্যের কমিটি গঠন করে বিজেপি।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন। তার পর ১১ তারিখ হবে ফল প্রকাশ। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল, ১৪ জানুয়ারি নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২১ জানুয়ারি। মনোনয়ন পরীক্ষা করে দেখা হবে ২২ জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি।

খাতায় কলমে তিনমুখী লড়াই হলেও দিল্লির নির্বাচন এখন মূলত আম আদমি পার্টি বনাম বিজেপি। মাঝে আম আদমি পার্টির সঙ্গে জোট বাধতে চেয়েও শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসু না হওয়ায় পিছনে হটে কংগ্রেস। ২০১৫ সালে ৭০টির মধ্যে ৬৭টি আসনই জিতেছিল আম আদমি পার্টি। এদিকে দিল্লির তিনটি মিউনিসিপাল ক্রপোরেশন রয়েছে বিজেপির দখলে। পাশাপাশি লোকসভা নির্বাচনে দিল্লির ৭টির মধ্যে ৭টি আসনেই জিতেছিল বিজেপি। সেই অর্থে কংগ্রেস ভোট কাটলেও ক্ষমতা দখলের ক্ষেত্রে প্রায় অপ্রাসঙ্গিক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+