করোনা রোধে প্লাজমা থেরাপির কার্যকারিতা নিয়ে কেন্দ্রের নতুন দাবি! প্রক্রিয়া নিয়ে শুরু জোর জল্পনা

প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা রোধের ক্ষেত্রে দিল্লির সাফল্যের পর দেশজুড়ে এই প্রক্রিয়া গ্রহণের উপর জোর দেওয়া হচ্ছে। মুম্বই, কলকাতা সহ দেশের একাধিক জায়গাতে এই প্রক্রিয়া গ্রহণ করে করোনা রোগীদের সারানোর কাজে নেমেছেন ডাক্তাররা।

দিল্লিতে শুরু প্লাজমা থেরাপি

দিল্লিতে শুরু প্লাজমা থেরাপি

দিল্লির লোক নায়ক হাসপাতালে শুরু হয় প্লাজমা থেরাপি। এরপর এই পথে হাঁটার কথা জানায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকাল সায়েন্সেসও। সোমবার থেকেই শুরু হয়ে গিয়েছে তবলিঘি জামাতের ২০০ জন সদস্যের প্লাজমা সংগ্রহের কাজ। সুলতানপুরী এবং নারেলার দুটি কোভিড কেয়ার সেন্টারে শুরু হয়েছে এই কাজ।

প্লাজমা থেরাপি নিয়ে চিকিৎসকদের দাবি

প্লাজমা থেরাপি নিয়ে চিকিৎসকদের দাবি

চিকিৎসকদের দাবি, কনভালসেন্ট প্লাজমা থেরাপিতে রক্তের প্লাজমা ব্যবহার করা হয় যাতে ভাইরাস ফাইটিং অ্যান্টিবডি রয়েছে। করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের শরীর থেকেই প্লাজমা সংগ্রহ করা হয়। সেই দিয়েই চিকিত্‍সা করা হয় গুরুতর কোভিড রোগীদের।

কেন্দ্রের তরফে প্লাজমা থেরাপি নিয়ে যা বলা হল

কেন্দ্রের তরফে প্লাজমা থেরাপি নিয়ে যা বলা হল

তবে প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা রোধের কোনও প্রমাণ নেই। আজ এমনই দাবি করা হল কেন্দ্রের তরফে। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রকের দাবি, করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপির ব্যবহার এখনও পরীক্ষামূলক স্তরেই রয়েছে। এবং তা রোগীর জন্য বিপজ্জনকও হতে পারে।

কী বলছে কেন্দ্র

কী বলছে কেন্দ্র

মঙ্গলবার বিকালে দৈনিক বার্তা দেওয়ার সময় সরকার জানায়, করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমাথেরাপিকে সমর্থনের মতো কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি। প্লাজমা থেরাপি যদিও চিকিত্‍‌সা বিজ্ঞানে নতুন কিছু নয়। যদিও ভারতে করোনা চিকিৎসায় এই পদ্ধতির প্রয়োগ একেবার শুরুর দিকে।

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪০

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪০

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩০,০০০ ছুঁতে চলল। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ১৫০০ জনের শরীরে ধরা পড়েছে করোনা সংক্রমণ। এরই মধ্যে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪০-এ দাঁড়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+