লকডাউনে মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা বৃদ্ধির প্রমাণ নেই! সমীক্ষাকে উড়িয়ে দিয়ে জবাব স্মৃতি ইরানির
লকডাউনে মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা বৃদ্ধি পাওয়ার ঘটনাকে মিথ্যে বলে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। লকডাউনে মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা বৃদ্ধি পাইনি বলেই দাবি করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, দেশের সব পুরুষই তার স্ত্রীকে মারধর করছেন না।

লকডাউনে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সমীক্ষা
লকডাউনে মহিলাদের উপর অত্যাচার বেড়েছে এবং তাদের মধ্যে অনেকে পুলিশের সাহায্যও নিতে পারছেন না। এই বিষয়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, 'এটা মিথ্যে কথা। প্রতিটি রাজ্যেই পুলিশ লাইন কাজ করছে। প্রতিটি রাজ্যের প্রতিটি জেলার জন্য বিপর্যয় কেন্দ্রও রয়েছে।'

আক্রান্ত মহিলাদের যাবতীয় তথ্য কেন্দ্রের কাছে রয়েছে
কেন্দ্রীয় মন্ত্রী এই বিষয়ে বলেন, 'মুখ বা পরিচয় প্রকাশ না করলেও প্রতিটি রাজ্যের প্রতিটি জেলা থেকে উদ্ধার করা আক্রান্ত মহিলাদের যাবতীয় তথ্য আমাদের কাছে রয়েছে।'

মানুষ এই ভয় দেখানোর কাজটি করছে
তিনি আরও বলেন, 'এনজিও প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত কিছু মানুষ এই ভয় দেখানোর কাজটি করছে। বলা হচ্ছে, ভারত তথা বিশ্বের ৮০ শতাংশ মহিলা বর্তমানে গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন।'

পুলিশ ক্রমাগত কাজ করেছে
রবিবার রাতে অনলাইনে একটি টক শোতে স্মৃতি ইরানি বলেন, 'প্রতিটি পুরুষই তার স্ত্রীকে মারধর করছে না। লকডাউনে আমাদের পুলিশ লাইন এবং ক্রাইসিস সেন্টারগুলি ক্রমাগত কাজ করেছে।'
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications