ভগবানের নামে ব্যবসা চলতেই পারে : সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ২৫ জুলাই : ব্যবসায়িক স্বার্থে দেশের ছোট-বড় শিল্পপতিরা ভগবানের নামকে কাজে লাগাতেই পারেন, তাতে কোনও অসুবিধা থাকার কথা নয়। সুপ্রিম কোর্টে দাখিল করা একটি জনস্বার্থ মামলায় এমনই পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের।
এদেশে ৩৩ কোটি ভগবান রয়েছেন। এবং এটা পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। কেউ যদি বিশ্বাস ও আস্থা থেকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ভগবানের নামে রাখেন তাহলে তা আটকানো যায় না। এমনটাই বলেছেন মুখ্য বিচারপতি এইচএল দাত্তু, বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি অমিতাভ রায়ের বেঞ্চ।

কোনও ব্যবসায়ীর মেয়ের নাম লক্ষ্মী হতেই পারে। তিনি যদি মেয়ের নামে প্রতিষ্ঠানের নাম রাখেন তাহলে তা আটকানো যায় কি? জনস্বার্থ মামলায় ঘুরিয়ে এই প্রশ্নই করে শীর্ষ আদালত। তাছাড়া কেউ যদি নেমপ্লেটে ঈশ্বরের নাম রাখেন বা প্যাকেজিংয়ের সময়ে ভগবানের ছবি লাগান তাহলে আটকানো সম্ভব না বলেই জানানো হয়েছে।
ভগবানের নাম করে অনেকে অনৈতিক ব্যবসা চালাচ্ছে, এই অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতেই এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট।
More From
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications