শিনা বোরা হত্যাকাণ্ডে ধৃত ইন্দ্রাণীর দেহে বিষক্রিয়া! চিকিৎসকরা যা জানালেন
চিকিৎসকদের অনুমান , মাদকের প্রতিক্রিয়াতেই ইন্দ্রাণীর শারীরিক অবস্থা এতটা খারাপ হয়ে যায়।
শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্য়ায় গত শুক্রবার থেকে গুরুতর অসুস্থ। যদিও তাঁর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে জানিয়েছেন মুম্বইয়ের জেজে হাসপাতালের চিকিৎসকরা। উল্লেখ্য, শুক্রবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইন্দ্রাণী। প্রাথমিক দেখভালের পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইসময়ে তার হুঁশ ছিল না। সেই অবস্থাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমে অসুস্থ ইন্দ্রাণীকে এমার্জেন্সি ওয়ার্ডে রাখা হলেও পরে তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এখনও চিকিৎসকদের পর্য়বেক্ষণে রয়েছেন তিনি। উল্লেখ্য, শুক্রবার রক্তচাপ ক্রমাগত বেড়ে যাওয়া ও কমে যাওয়ার সমস্যা নিয়ে, জেল থেকে হাসপাতালে ভর্তি হন তিনি। প্রথমে ইন্দ্রাণীকে কার্ডিয়াক ইনটেনসিভ কেয়ারে রাখা হলেও পরে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকদের অনুমান , মাদকের প্রতিক্রিয়াতেই ইন্দ্রাণীর শারীরিক অবস্থা এতটা খারাপ হয়ে যায়।
৪৬ বছরের ইন্দ্রাণীর শারীরিক পরীক্ষার রিপোর্ট এখনও আসা বাকি রয়েছে। আর তা এলেই চিকিৎসকদের দাবি সত্যি কী না তা প্রমাণিত হবে। উল্লেখ্য, তাঁর মেয়ে শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী, তাছাড়াও আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলাতে তাঁর নাম জড়িয়েছে। ২০১২ সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও প্রাক্তন ড্রাইভার শ্যাম রাইকে সঙ্গে নিয়ে শিনাকে খুন করে রায়গড়ের জঙ্গলে পুঁতে আসেন। সেই ঘটনা পিটার মুখোপাধ্যায় জানতেন বলে অভিযোগ উঠেছে। শ্যাম রাই দুজনের বিরুদ্ধেই রাজসাক্ষী হয়ে আদালতে বয়ান দিয়েছেন।
-
১৯টি রাজ্য ও কেন্দ্র তাঁর বিরুদ্ধে একজোট হয়েছে, তিনি একা লড়ছেন, দাবি মমতার -
SIR: ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের অন্তর্বর্তীকালীন আবেদনে সাড়া দিল না সুপ্রিম কোর্ট -
ওয়াংখেড়েতে মুম্বইকে ১৮ রানে হারিয়ে দাপুটে জয় বেঙ্গালুরুর -
বাড়বে গরম, তবে পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কী আপডেট উত্তরবঙ্গের? -
হরমুজ আটকালেই পাল্টা হামলার হুমকি ইরানের, কী করবে আমেরিকা? -
'ইরান ফিরুক, না ফিরুক, কিছু যায় আসে না', বৈঠক ভেস্তে গেলেও তেহরানকে চমকে চলেছেন ট্রাম্প -
নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী, বিহারে বিজেপি যুগ শুরু -
'বোমের জবাব ব্যালটে দিন', বীরভূমের সভা থেকে তৃণমূলকে সরাতে আবেদন অমিত শাহের -
পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমছে না, বাজার খুলতেই শেয়ার বাজারে বিরাট পতন, উধাও কয়েক লক্ষ কোটি টাকা -
নয়ডা শ্রমিক বিক্ষোভে পাকিস্তানি যোগ! সুপরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার ৩৫০ -
লোকসভা আসন ৮৫০ করার প্রস্তাব কেন্দ্রের, ২০২৯ থেকে কার্যকর! -
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের নতুন দফায় আলোচনার প্রস্তুতি, বৈঠক হতে পারে এই সপ্তাহেই








Click it and Unblock the Notifications