Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ইদে পশু বলি নয়, সবুজ ইদ পালনের আর্জি নিয়ে ৭২ ঘণ্টা উপবাস এই মুসলিম যুবকের

সবুজ ইদ পালনের আর্জি নিয়ে ৭২ ঘণ্টা উপবাস এই মুসলিম যুবকের

প্রত্যেক বছর বকরি ইদের নামে বহু পশুর জবাই হয়। যা খুবই নির্মম ও চোখে দেখা যায় না। তবে মুসলিমরা একে এই উৎসবের অঙ্গ বলেই মনে করেন। এখানে উল্লেখ্য, ইসলামীয় বিশ্বাস অনুযায়ী, নবী ইব্রাহিম একবার স্বপ্ন দেখেছিলেন, ঈশ্বরকে খুশি করতে তিনি তাঁর পুত্র ইসমাইলকে বলি দিচ্ছেন। পরে, ইব্রাহিম যখন সেই স্বপ্নের কথা ছেলেকে বলেন, তখন ইসমাইল বাবাকে বলেন, ঈশ্বরের ইচ্ছাপূরণ করতে। তাই ইব্রাহিম যেমন তাঁর ছেলেকে বলি চড়িয়েছিল তেমনই মুসলিমরা তাঁদের গৃহপালিত পশুর (‌উট, ছাগল, ভেড়া, মোষ, মহিষ)‌ বলি দেয় এই বকরি ইদের দিন। কিন্তু মুসলিমদের এই আচার নিয়ে অনেক সমাজ কর্মী ও পশু প্রেমিকরা আপত্তি তুলেছেন এবং তাঁরা মুসলিমদের সবুজ ইদ পালন করার জন্য আর্জি জানিয়েছেন।

৭২ ঘণ্টার অনশন

৭২ ঘণ্টার অনশন

এঁদের মধ্যে একজন কলকাতার ৩৩ বছরের এক মুসলিম ব্যক্তি, যিনি এই পশু বলি নিয়ে প্রতিবাদ স্বরূপ মঙ্গলবার রাত থেকে ৭২ ঘণ্টার দীর্ঘ অনশনে বসেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন যে তাঁর পরিবার বকরি ইদ উপলক্ষ্যে পশুদের '‌কুরবানি'‌ দেওয়ার জন্য বাড়িতে এনেছে, যা দেখে তিনি মর্মাহত। ভেগান সমাজকর্মী আলতাব হোসেন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছে, '‌বহু পশুদের ওপর এই নিষ্ঠুর আচরণ করা হয় এবং কেউ এর বিরুদ্ধে প্রতিবাদও করে না। আমি ঠিক করেছি যে পশু বলির প্রয়োজন নেই এটা বোঝানোর জন্য আমি ৭২ ঘণ্টা উপবাস থাকব। তারা যখন এটি করে তখন বহু নিষ্ঠুরতা চাপানো হয় প্রাণীদের ওপর।'‌

সাত বছর বয়সেই নিজের মন বদলে নেন

সাত বছর বয়সেই নিজের মন বদলে নেন

তিনি তাঁর টুইটার অ্যাকাউন্টে এ ধরনের বহু ছবি পোস্ট করেছেন যেখানে গোটা বিশ্বের মুসলিমরা দয়া ও শান্তির বার্তা দিচ্ছেন। জানা গিয়েছে, সাতবছর আগে আলতাব একটি ভিডিও দেখেছিলেন যেখানে একটি ডেয়ারি সংস্থায় প্রাণীদের হেনস্থা করা হচ্ছে এবং তারপর থেকেই তিনি তাঁর দৃষ্টিভঙ্গী বদলে ফেলেন। আলতাব নিরামিশাষীতে পরিণত হন, তিনি চামড়ার কোনও জিনিস ব্যবহার করেন না এবং পশুদের অধিকার নিয়ে প্রচার শুরু করেন। আলতাব বলেন, '‌আমিও পশু কুরবানিতে অংশ নিতাম। কিন্তু যখন ভিডিওতে দেখলাম যে গরুদের কীভাবে লাঠি দিয়ে মারা হয়, দুধ উৎপাদনের জন্য তাদের ইঞ্জেকশন দেওয়া হয়, কীভাবে বাছুরদের তার মায়ের থেকে আলাদা করে কসাইয়ের কাছে ছেড়ে দিয়ে আসা হয়, আমি অনুভব করি আমি এ ধরনের কাজ করব না। ডেয়ারি ইন্ডাস্ট্রি থেকে শুরু করি আমার প্রচার এবং পশু জবাই নিয়েও এখন আমি প্রতিবাদ করছি। আমি মাংস, মাছ, মধু খাইনা বা চামড়ার জিনিস ব্যবহার করি না।'‌

 আলতাবের সঙ্গে নেই পরিবার

আলতাবের সঙ্গে নেই পরিবার

তবে আলতাবের পরিবার তাঁর এই চিন্তাকে সমর্থন করেন না। তাঁরা এখনও ইদে পশু জবাইতে বিশ্বাসী। এদিকে, সোশ্যাল মিডিয়ায় তিনি এমন লোকদের কাছ থেকে হুমকিও পেয়েছেন যারা বিশ্বাস করে যে ত্যাগ এই উৎসবের একটি অপরিহার্য অঙ্গ। তবে আলতাব জানিয়েছেন যে তিনি হার মানবেন না এবং গোটা বিশ্বের মানুষের কাছে তাঁর এই নীরব আন্দোলন একদিন পৌঁছাবে বলে তিনি আশাবাদী।

বকরি ইদের নিয়ম

বকরি ইদের নিয়ম

প্রথা অনুযায়ী, চাঁদ দেখার পর দশম দিনে হয় বকরি ইদ। জমিয়ত উলেমা-এ-হিন্দ অনুযায়ী, জুল হিজ্জা মাসের চাঁদ দেখা গিয়েছে ১২ তারিখ। সেই অনুযায়ী বকরি ইদ পালিত হবে বুধবার এবং এদিনই বার্ষিক হজযাত্রার শেষ ঘোষণা করা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+