দেশের ১০ দীর্ঘ মেয়াদি মুখ্যমন্ত্রীদের তালিকায় এবার নীতীশ! আর কারা কারা ছিলেন? দেখুন সম্পূর্ণ তালিকা
জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিহারে ফের সরকার গঠন করেছে। জেডি(ইউ) নেতা নীতীশ কুমার আজ দশম বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাঁর মত দেশে আর কোনও মুখ্যমন্ত্রী এত বার শপথ নেননি। তিনি আজ দশম বারের জন্য শপথ নিয়ে এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন। তিনি ৭৪ বছর বয়সে আরও একটি মাইলফলক ছুঁলেন আজ। তিনি প্রায় দুই দশকের শাসনকাল নিয়ে ঢুকে পড়লেন দেশের একদম শীর্ষে থাকা ১০জন দীর্ঘ মেয়াদি মুখ্যমন্ত্রীদের তালিকায়।

পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনডিএ-র (NDA) হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে নীতীশ কুমারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ। বুধবার বিহারে এনডিএ আইনসভা দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনি। এবং সম্রাট চৌধুরীকে বিজেপি আইনসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছে। সম্প্রতি সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয়লাভ করেছে। বিধানসভা নির্বাচনে মোট ২৪৩টি আসনের মধ্যে ২০২টি আসন জিতেছে এনডিএ। শপথ গ্রহণের মাধ্যমে বিহারে নীতীশ তাঁর প্রায় ১৯ বছরের ঐতিহ্য অব্যাহত রাখবেন।
১৯৫১ সালে বিহারের বক্তিয়ারপুরে জন্ম নীতীশ কুমারের। এবং তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছে 'জেপি আন্দোলন'-এর সময় থেকে। ১৯৭৭ সালে তিনি ভোটে প্রথম লড়েছিলেন। কিন্তু তখন জয় না এলেও তিনি জয়লাভ করেন ১৯৮৫ সালে। আজ দেশের রাজনীতির পাতায় তিনি জুড়লেন এক নতুন অধ্যায়। দীর্ঘমেয়াদি রাষ্ট্রনায়কদের সারিতে নাম লেখালেন তিনি।
দেশের সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করা মুখ্যমন্ত্রীদের তালিকা দেখুন:
১. পশ্চিমবঙ্গ- জ্যোতি বসু (২৩ বছরের বেশি): ভারতের কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু ১৯৭৭ সালের জুন থেকে ২০০০ সালের নভেম্বর পর্যন্ত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন।
২. ওড়িশা- নবীন পট্টনায়ক (২৪ বছরের বেশি): নবীন পট্টনায়ক দুই দশকেরও বেশি সময় ধরে ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমবার তিনি ২০০০ সালে দায়িত্ব গ্রহণ করেন। তারপর ২০২৪ সালে ওড়িশা বিধানসভা নির্বাচনে বিজেডির পরাজয়ের পর তাঁর মেয়াদ শেষ হয়।
৩. ত্রিপুরা- মানিক সরকার (১৯ বছরের বেশি): মানিক সরকার ১৯৯৮ সালের মার্চ মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত টানা চারবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিপিআই(এম) দলের সদস্য ছিলেন।
৪. বিহার- নীতীশ কুমার (প্রায় ১৯ বছর): নীতিশ কুমার হলেন বিহারের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী। তিনি প্রায় ২০ বছর ধরে একাধিক মেয়াদে এই পদে অধিষ্ঠিত ছিলেন। প্রথমে তিনি ৩ মার্চ ২০০০ থেকে ১১ মার্চ ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর তিনি ২৪ নভেম্বর ২০০৫ থেকে ২০ মে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তারপর ২২ ফেব্রুয়ারি ২০১৫ - ১৯ নভেম্বর ২০২৫ (সম্ভাব্য) সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড দশম বারের জন্য আবার শপথ নিয়েছেন।
৫. সিকিম- পবন কুমার চামলিং (২৫ বছরের বেশি): পবন কুমার চামলিং রাজ্যের বিধানসভা নির্বাচনে টানা পাঁচবার জয়লাভ করেন। ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী মুখ্যমন্ত্রী হিসেবে, তিনি ১২ ডিসেম্বর, ১৯৯৪ থেকে ২৬ মে, ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
৬. অরুণাচল প্রদেশ- গেগং আপাং (২২ বছরের বেশি): গেগং আপাং অরুণাচল প্রদেশের তৃতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি দুটি পৃথক মেয়াদে প্রায় ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। প্রথমবারের মতো তিনি ১৯৮০ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপর ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালন করেছেন।
৭. মিজোরম- লাল থানহাওলা (২২ বছরের বেশি): ভারতীয় জাতীয় কংগ্রেসের লাল থানহাওলা মিজোরামের মুখ্যমন্ত্রী হিসেবে তিনটি পৃথক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘতম সময় ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস নেতাদের একজন। প্রথমে তিনি ৫ মে ১৯৮৪ থেকে ২১ অগস্ট ১৯৮৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তারপর তিনি দ্বিতীয় বারের জন্য ২৪ জানুয়ারি ১৯৮৯ থেকে ৩ ডিসেম্বর ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। শেষবার তিনি ১১ ডিসেম্বর ২০০৮ থেকে ১৫ ডিসেম্বর ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
৮. হিমাচল প্রদেশ- বীরভদ্র সিং (২১ বছরের বেশি): ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা বীরভদ্র সিং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক মেয়াদে দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের জন্য তিনি ৮ এপ্রিল ১৯৮৩ থেকে ৫ মার্চ ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তারপর ৩ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৪ মার্চ ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এরপরে ৬ মার্চ ২০০৩ থেকে ৩০ ডিসেম্বর ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এবং শেষ বারের জন্য ২৫ ডিসেম্বর ২০১২ থেকে ২৭ ডিসেম্বর ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।
৯. পাঞ্জাব- প্রকাশ সিং বাদল (১৮ বছরের বেশি): প্রকাশ সিং বাদলও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম ২৭ মার্চ ১৯৭০ থেকে ১৪ জুন ১৯৭১সাল পর্যন্ত তারপর ২০ জুন ১৯৭৭ থেকে ১৭ ফেব্রুয়ারি ১৯৮০ সাল পর্যন্ত এরপর ১২ ফেব্রুয়ারি ১৯৯৭ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০০২ সাল পর্যন্ত এবং শেষবার ১ মার্চ ২০০৭ থেকে ১৬ মার্চ ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১০. তামিলনাড়ু- এম. করুণানিধি (১৮ বছরের বেশি): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম. করুণানিধি একাধিকবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথমে ১০ ফেব্রুয়ারি ১৯৬৯ থেকে ৩১ জানুয়ারি ১৯৭৬ সাল পর্যন্ত তারপর ২৭ জানুয়ারি ১৯৮৯ থেকে ৩০ জানুয়ারি ১৯৯১ সাল পর্যন্ত। এরপর ১৩ মে ১৯৯৬ থেকে ১৪ মে ২০০১ সাল পর্যন্ত এবং শেষবার ১৩ মে ২০০৬ থেকে ১৬ মে ২০১১ সাল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন।
-
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়












Click it and Unblock the Notifications