অর্থ সংকট নেই, সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
অর্থ সংকট নেই, সিদ্ধান্ত হীনতায় ভুগছে সরকার, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ফের নরেন্দ্র মোদী সরকারের সমালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তিনি অভিযোগ করেছেন সিদ্ধান্ত হীনতায় ভুগছে সরকার। সেই এখন বড় সমস্যা। অর্থ সংকট নেই সরকারের। সামনেই দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। তার আগে কেন্দ্রীয় মন্ত্রী এই মন্তব্যে জল্পনা বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই।

সিদ্ধান্ত নিতে ভয় পায় সরকার
ফের প্রকাশ্যে মোদী সরকারের সমালোচনায় কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। তিনি অভিযোগ করেছেন সরকারের অর্থ সংকট নেই। শুধু সিদ্ধান্ত নিতে ভয় পায়। এটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর থেকেও বড় সমস্যা হল নেতিবাচক মনোভাব। এই দুটিই মোদী সরকারের সবচেয়ে সমস্যার কারণ বলে মনে করেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়করি।

দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট
সামনেই দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন। তার আগে যদিও আর্থিক নীতি নিয়ে ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী হতে চলেছে মোদী সরকারের নতুন অর্থনীতি সেদিকেই তাকিয়ে রয়েছে। দেশের চরম আর্থিক সংকট জনক পরিস্থিতির জন্য মোদীর আর্থিক নীতিকেই দায়ি করেছে বিরোধীরা।

বিনিয়োগে জোর
সূত্রের খবর এবার নাকি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বাড়তি বরাদ্দের দাবি জানাতে চলেছে মন্ত্রক। কারণ দেশের যা আর্থিক অবস্থা তাতে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বাড়তি বিনিয়োগ হলেই একমাত্র দেশের আর্থিক অবস্থা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications