প্রকাশ্যে যোগী সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর সত্যিটা, নীতি আয়োগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ্যে যোগী সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর সত্যিটা, নীতি আয়োগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে নীতি আয়োগের রিপোর্টে অস্বস্তি বাড়ল যোগী সরকারের। নীতি আয়োগ সম্প্রতি বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে। তাতে তালিকার একেবারে শেষে রয়েছে উত্তর প্রদেশ। তালিকার শীর্ষে রয়েছে বাম শাসিত কেরল। তারপরেই রয়েছে তামিলনাড়ু। প্রসঙ্গত উল্লেখ্য পিলবিেটর বিজেপি সাংসদ বরুন গান্ধীও যোগী সরকারের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কটাক্ষ করেছেন।

প্রকাশ্যে যোগী সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর সত্যিটা, নীতি আয়োগের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

সব রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামো কেমন তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে নীতি আয়োগ। তাতে দেখা গিয়েছে বাম শাসিত কেরলের স্বাস্থ্য পরিকাঠামো সবচেয়ে ভাল। তার পরেই রয়েছে তামিল নাড়ু। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক বছরে করোনা পরিস্থিতিযেভাবে সামাল দিয়েছে কেন্দ্র তা প্রশংসনীয়। ২০১৮-১৯-র নিরীেখ এই তালিকা প্রকাশ করা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে তেলঙ্গানা।

ছোট রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্য পরিষেবায় সবার প্রথমে রয়েছে মিজোরাম। এক্ষেত্রে উল্লেখ যোগ্য বিষয় হল দিল্লি এবং জম্মু এবং কাশ্মীরের স্বাস্থ্য পরিকাঠামো সবচেয়ে খারাব বলে জানানো হয়েছে রিপোর্টে। সেই তািলকায় একেবারে নীেচ রয়েছে উত্তর প্রদেশ। করোনা পরিস্থিিত মোকাবিলায় একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। এই নিয়ে বরুণ গান্ধীও যোগী সরকারের সমালোচনা করেছেন।

সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেশে ছড়িয়ে পড়ার পর ৫ রাজ্যের বিধানসভা ভোট নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই নিয়ে যোগী সরকারের নিশানা করেছে বরুণ গান্ধী। তিনি কটাক্ষ করে বলেছেন উত্তর প্রদেশের মত খারাপ স্বাস্থ্য পরিকাঠামোর রাজ্য আগে করোনা পরিস্থিতি নিেয় ভাবনা চিন্তা করা উচিত। ভোটের জমায়েত করে শক্তি প্রদর্শন করার থেকে করোনা বিধি কড়া করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তিনি। বরুণ গান্ধীর এই মন্তব্যে অস্বস্তি বাড়িয়েছিল যোগী সরকারের। তারপরে আবার নীতি আয়োগের রিপোর্ট আরও চাপ বাড়িয়েছে। কারণ একদিকে যখন উত্তর প্রদেশে একের পর এক উন্নয়নের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে স্বাস্থ্য পরিকাঠামোর মত মৌলিক পরিষেবাই বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর প্রদেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+