'সতর্ক চৌকিদার ছিলেন বলেই নীরব-মালিয়া-মেহুলরা পালিয়েছেন',মোদীর প্রশংসায় রাজনাথ

আর এক সপ্তাহও বাকি নেই দেশের ১৭ তম লোকসভা নির্বাচন শুরু হতে। ইতিমধ্যেই ভোট উৎসব ঘিরে গোটা দেশে সাজো সাজো রব।

আর এক সপ্তাহও বাকি নেই দেশের ১৭ তম লোকসভা নির্বাচন শুরু হতে। ইতিমধ্যেই ভোট উৎসব ঘিরে গোটা দেশে সাজো সাজো রব। প্রতিটি দলই নিজের নির্বাচনী প্রচারে কোনও খামতি রাখছে না। তবে এই ভোট যুদ্ধের মধ্যেই নেতামন্ত্রীদের একাধিক বক্তব্য বার বার রাজনীতির লাইমলাইট কেড়ে নিচ্ছে।

সতর্ক চৌকিদার মোদী ছিলেন বলেই নীরব-মালিয়া-মেহুলরা পালিয়েছেন: রাজনাথ

এদিন উত্তর প্রদেশে বিজেপির দলীয় সভায় রাজনাথ সিং নিজের প্রচারে গিয়ে একাধিক বক্তব্য রাখেন। ব্যাঙ্ক জালিয়াতিকাণ্ডে অভিযুক্ত বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিকে নিয়ে বিজেপির অবস্থান সম্পর্কে মুখ খুলে তিনি বলেন,'নীরব মোদী, বিজয় মালিয়া,মেহুল চোকসি কংগ্রেস সরকারের সময় ভারত ছাড়েননি। কিন্তু তাঁরা যখন দেখলেন সরকার বদল হয়েছে নতুন চৌকিদার এসে গিয়েছেনএকজন সদাসতর্ক চৌকিদার এসেছেন , তখন তাঁরা ভারত ছেড়ে পালিয়েছেন।'

রাজনাথ এদিন বলেন,'কংগ্রেস সবসময় বলে বিজেপি ক্ষমতায় আসার পরণই নীরবরা পালিয়েছেন। মোদী তাঁদের পালাতে সাহায্য করেছেন। তাহলে শুনুন,১৮ লাখ কোটি টাকা ঋণ ১৯৪৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেওয়া হয়েছে। শুধু কংগ্রেসের আমলে ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত ৫২ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে তাঁদেরকেই যাঁরা দেশ থেকে পালিয়েছেন।' এদিনের সভায় কংগ্রেস সহ বিরোধীদের ঋণ থেকে শুরু করে,পাকিস্তান সহ একাধিক বিষয়ে তোপ দাগেন রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+