পাঞ্জাব ব্যাঙ্কের প্রতারণা কাণ্ডে ইডির পাশে নীরব মোদির ভাই
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩,৫৭৮ কোটি টাকার প্রতারণা কাণ্ডে নীরব মোদির বিরুদ্ধে ইডিকে সহায়তা করার জন্যে এগিয়ে এলেন নীরব মোদির ছোট ভাই নিশাল মোদি।

কে এই নিশাল মোদি?
অ্যান্টওয়ার্প নিবাসী নিশাল মোদি ইডি ও সিবিআইয়ের জেরা তালিকায় পূর্বেই নথিভুক্ত হয়েছিলেন। ইডির গোয়েন্দাদলের কাছে ইতিমধ্যেই নিশাল নথি জমা করেছেন যেখানে নীরব মোদির সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড বিভিবিএ-কে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে ক্লিনচিট দিয়েছে একটি বেসরকারি সংস্থা। ইডির মতে এই ফায়ারস্টার সংস্থা নীরব টাকা প্রতারণার কাজে ব্যবহার করতেন এবং বেলজিয়াম নির্ভর এই সংস্থায় নিশাল অধিকর্তা থাকাকালীন হংকংয়ের ৬টি সংস্থা থেকে বড়সড় লেনদেন হয়।

কী বলছেন নিশাল মোদি
ইডিকে দেওয়া একটি চিঠিতে নিশাল জানিয়েছেন, "আপনাদের সাথে আইনত সবরকমের সহযোগিতা করতে আমি প্ৰস্তুত এবং আপনারা দয়া করে অ্যান্টওয়ার্পে এলে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো আশা করি।" তিনি আরও জানান, "আমার দাদা নীরব মোদির কোনোরকমের দুর্নীতির সঙ্গে আমার সম্পর্ক নেই। দাদা কোথায় কোন ব্যাংকের সাথে বাণিজ্যিক চুক্তি করেছিল, সে ব্যাপারেও আমার কিছু জানা নেই কারণ এই ব্যাঙ্কগুলির সাথে কোনোরকম বৈঠকেই আমি উপস্থিত ছিলাম না।"

ইডির সন্দেহের তালিকা থেকে বাদ পড়ছেন না নিশাল
লন্ডনের ওয়্যান্ডসওয়ার্থ জেলে বন্দি নীরব মোদি এবং তাঁর জামিন আটকে আছে। নীরবের আইনজীবী বিজয় আগরওয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে চাননি। অন্যদিকে নিশালের বক্তব্য যে, এই প্রতারণার খবর তিনি সর্বপ্রথম পান সংবাদমাধ্যমে এবং ফায়ারস্টারের সঙ্গে তাঁর শুধুমাত্র মাইনের সম্পর্ক থাকায় তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না। ইডির এক আধিকারিকের মতে, "নিশাল অনেক কিছুই জানেন। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। যদিও এখন আমাদের সাহায্য করলেও আগের মতোই এখনও সন্দেহের খাতায় থাকবেন নিশাল।"
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications