দুই নিখোঁজ জঙ্গির রহস্য সমাধানে ফের পাঠানকোটে এনআইএ
নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি : পাঞ্জাবের পাঠানকোটে জঙ্গি হামলা হওয়া বায়ুসেনা ঘাঁটিতে ফের তদন্তে যাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি বিশেষ দল। [পাঠানকোট, গুরুদাসপুরে ফের জারি হাই অ্যালার্ট, চলছে তল্লাশি]
পয়লা জানুয়ারির রাতে সীমান্ত পেরিয়ে এদেশে আসা জঙ্গিদের একটি দল পাঠানকোটে হামলা চালায়। জানা গিয়েছে, সেই সময়ে হামলা চালাতে আসা জঙ্গিদের মধ্যে দু'জন নাকি নিখোঁজ। তাদের খুঁজে পাওয়ার সূত্র উদ্ধারে ফের একবার বায়ুসেনা ঘাঁটিতে যাবেন গোয়েন্দারা। [পাঠানকোট হামলায় মাসুদ আজহারের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণই পেল না পাকিস্তান!]

এনআইএ প্রধান শরদ কুমারের নেতৃত্বে ফের একবার তদারকিতে গিয়ে দেখা হবে, কীভাবে জঙ্গিদের মধ্যে দু'জন খোঁজ এখনও পাওয়া গেল না। কোন পথে জঙ্গিরা পালাল, নাকি মোট চারজনই এসেছিল সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে। [ পাঠানকোট জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে নতুন প্রমাণ দিল ভারত]
এনআইএ সূত্রে জানা গিয়েছে, পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালাতে মোট ছয় জন জঙ্গি এসেছিল নাকি চারজন এসেছিল তা পুরো তদন্ত শেষ না হলে নিশ্চিত করে বলা সম্ভব নয়। তার মধ্যে মোট চারজনকে মেরে ফেলা গিয়েছে। আর দুই জঙ্গি যদি মারা গিয়ে থাকে তাহলে এখনও লাশ খুঁজে পাওয়া যায়নি। [পাঠানকোট হামলা : এই প্রমাণগুলি বলছে হামলাকারীরা পাকিস্তানিই]
অকুস্থলে জঙ্গিদের ব্যবহৃত চারটি একে-৪৭ রাইফেল ও তিনটি পিস্তল উদ্ধার হলেও দুই জঙ্গির লাশ কোনওভাবেই খুঁজে পাওয়া যায়নি। আর এতেই ফের সন্দেহ ঘনীভূত হয়েছে।
কারণ পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে মোট দু'দফায় সেনা-জঙ্গি এনকাউন্টার হয়েছিল। প্রথম দফার এনকাউন্টারে জঙ্গিদের ব্যবহৃত রাইফেল ও পিস্তল খুঁজে পাওয়া গেলেও পরের বারের এনকাউন্টারে ব্যবহৃত অস্ত্র খুঁজে পাওয়া যায়নি।
এনকাউন্টারের সময়ে বায়ুসেনা ঘাঁটিতে অগ্নিকাণ্ড ঘটেছিল। সেইসময়ে দুই জঙ্গির দেহ ও অস্ত্র পুড়ে যায় কিনা সেটা নিশ্চিত করতে সেখানকার ছাই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেটার রিপোর্ট হাতে এলেই জানা যাবে দুই জঙ্গি নিখোঁজের আসল রহস্য।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ -
ভোটের আগে প্রস্তুতি জোরদার! কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ করল কলকাতা পুলিশ












Click it and Unblock the Notifications