Next CM of Rajasthan: রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কি 'যোগী'? দলের অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে
Next CM of Rajasthan: মরু রাজ্য রাজস্থানে ১৯৯ টি আসনের মধ্যে ১১৫ টি আসনে জয় পেয়েছে বিজেপি। অন্য রাজ্যগুলির মতো এবার তারা মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কাউকেই সামনে রাখেনি। দলের রাজস্থান ইনচার্জ অরুণ সিং বিবৃতি দিয়ে জানিয়েছেন, দলের সংসদীয় বোর্ড এব্যাপারে সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেছেন, দলের সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত সবার কাছেই গ্রহণযোগ্য হবে। দলের অনেক নব নির্বাচিত বিধায়ক দলীয় কার্যালয়ে পৌঁছতে শুরু করেছেন। রাজ্যে দলের বিধায়কদের একটি অংশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বাড়িতে পৌঁছতে শুরু করেছিলেন। বিষয়টিকে অবশ্য শক্তি প্রদর্শন বলতে রাজি নয় দলের নেতৃত্ব। সেই পরিস্থিতিতে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অন্য নামও উঠে আসছে।

আলোয়ারের সাংসদ বাবা বালকনাথ ইতিমধ্যেই অনেকের মনোযোগ আকর্ষণ করেছেন। যার জন্য অনেকেই মনে করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বেছে নিতে পারে। বাবা বালকনাথ তিজারা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন। কংগ্রেস প্রার্থী ইমরান খানকে তিনি ছয় হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন।
বাবা বালকনাথ রোহতকের বাবা মস্তনাথ মঠের প্রধান। তিনি মঠের অষ্টম মহন্ত। ২০১৬ সালে বাবা বালকনাথকে মস্ত নাথ মঠের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছিল। তিনি রাজস্থানের যোগী নামেও পরিচিত। বালকনাথের বাবা সুভাষ যাদব এবং মা উর্মিলা দেবী বাবা মস্ত নাথর মঠের নিষ্ঠাবান অনুসারী হিসেবে প্রথম সন্তানকে মঠের সেবায় উৎসর্গ করেছিলেন।
বিধানসভা নির্বাচনের পর তাঁর এবং বিজেপির জয় নিয় প্রশ্ন করা হলে বাবা বালকনাথ বলেছিলেন, সবই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে হচ্ছে। তাঁর নামেই বিজেপি ভোট পেয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বালকনাথ বলেছিলেন, তিনি (যোগী আদিত্যনাথ) বড় ভাইয়ের মতো। প্রসঙ্গত তিনি যোগী আদিত্যনাথের বুলডোজার রাজৃএর প্রশংসা করেছিলেন।
রাজস্থানে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, প্রশ্নে বালকনাথ সরাসরি প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের সবার কৃপায়...। তিনি জনসেবায় জীবন উৎসর্গ করেছেন বলে জানিয়েছেন। দলের পাশাপাশি মানুষের সেবায় তিনি নিযুক্ত বলেও জানিয়েছেন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications