Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Next CM of Rajasthan: নাম নিয়ে এখনও চলছে আলোচনা! কবে হবে রাজস্থানের মুখ্যমন্ত্রী রহস্যের সমাধান?

Next CM of Rajasthan: রবিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু এখনও রাজস্থানের মুখ্যমন্ত্রী নাম ঘোষণা করতে পারেনি তারা। ২০০টি আসনের মধ্যে ১১৫টিতে জিতেও এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর নাম নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে পারেনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। গত একসপ্তাহ ধরেই রাজস্থান নিয়ে সাসপেন্স বজায় রয়েছে।

বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মঙ্গলবার রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রীর রহস্যের সমাধান হতে পারে। কেননা ওইদিন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং, বিনোজ তাওড়ে এবং সরোজ পান্ডের নেতৃত্বে বিজেপি পরিষদীয় দলের বৈঠক হতে চলেছে। সেই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, ওই বৈঠকের পরে রাজস্থান নতুন মুখ্যমন্ত্রী পাবে।

কবে হবে রাজস্থানের মুখ্যমন্ত্রী রহস্যের সমাধান?

গত ২৫ নভেম্বর রাজস্থানের ২০০ টি আসনের মধ্যে ১৯৯ টি আসনে বিধানসভা নির্বাচন হয়। গণনা হয় ৩ ডিসেম্বর। ওই একইদিনে মিজোরাম, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশেরও ফল ঘোষণা হয়। রাজস্থানে বিজেপি ১১৫ টি আসনে জিতে কংগ্রেসকে বড় ধাক্কা দিয়েছে। রাজস্থানে কংগ্রেস জিতেছে ৬৯ টি আসনে এবং অন্যরা জিতেছে ২টি আসনে।

রাজস্থানে জয়ের পর থেকেই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে সাসপেন্স বজায় রয়েছে। পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বসুন্ধরা রাজের সঙ্গে বাবা বালকনাথ, গজেন্দ্র সিং শেখাওয়াত, দিয়া কুমারী, অশ্বিনী বৈষ্ণবের নাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে।

তবে সূত্রের খবর অনুযায়ী, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বসুন্ধরা রাজেকে বেশি গুরুত্বে রাজি নয়। পাশাপাশি বাবা বালকনাথের নাম নিয়েও আলোচনা হয়েছে। তবে ইতিমধ্যে বাবা বালকনাথ এক্স হ্যান্ডেলে ইঙ্গিত করেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদের দৌড়ে নেই। এই দুজনকে বাদ দিয়ে রাজস্থানে বিজেপি অন্য কোনও নতুন মুখের সন্ধানে রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+