গুজরাতের দখল নেবে কে, নিউজ নেশনের এক্সিট পোল রিপোর্ট কী বলছে
নিউজ নেশন বলছে, বিজেপি গুজরাতে পেতে পারে ১২৪-১২৮টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৫২-৫৬টি আসন। এছাড়া অন্যান্যরা পেতে পারে ১-৩টি আসন।
গুজরাত বিধানসভা ভোটের এদিন দ্বিতীয় তথা অন্তিম পর্ব শেষ হল। এদিন ভোট ছিল ৯৩টি আসনে এর আগে প্রথম পর্বে ৮৯টি আসনে ভোট গ্রহণ হয়। বিজেপি ও কংগ্রেস দুই দলই ভোটপ্রচারে দারুণভাবে সাড়া পেয়েছিল। বিজেপি একা লড়লেও কংগ্রেস ওবিসি, পতিদার সহ অন্যান্য বিক্ষুব্ধ গোষ্ঠীকে এক ছাতার তলায় আনতে সক্ষম হয়েছে। ওপিনিয়ন পোলে যেমন বিজেপি এগিয়ে ছিল, তেমনই এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষায়ও বিজেপিই এগিয়ে রয়েছে গুজরাতে।

নিউজ নেশন বলছে, বিজেপি গুজরাতে পেতে পারে ১২৪-১২৮টি আসন। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৫২-৫৬টি আসন। এছাড়া অন্যান্যরা পেতে পারে ১-৩টি আসন।
ভোট শেয়ারে বিজেপি এগিয়ে থাকলেও কংগ্রেস খুব পিছিয়ে নেই। বিজেপি পেতে পারে সম্ভাব্য ৪৭ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ৪৩ শতাংশ ভোট। অন্যদিকে বাকীদের ভাগ্যে জুটতে পারে ১০ শতাংশ ভোট।












Click it and Unblock the Notifications