Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Variant EG.5.1: করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত এক! চিন্তা বাড়ছে চিকিৎসকদের

Coronavirus New Variant EG.5.1: করোনা পরিস্থিতি কি মাথাচাড়া দিচ্ছে আবারও! সম্প্রতি এ রাজ্যে পরপর কয়েকজনের মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। এরই মধ্যে উদ্বেগ বাড়াল বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট। হু বলছে, নতুন কোভিড ভ্যারিয়েন্টের আবির্ভাব ঘটেছে। তাই সাবধানে থাকা প্রয়োজন।

নয়া ভ্যারিয়েন্টের নাম EG.5.1 বা এরিস। এখনও পর্যন্ত দেশে এমন একজন রোগীর সন্ধান মিলেছে যার শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটেছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তেলেঙ্গনার কমিটির চেয়ারম্যান ড. কিরণ মণ্ডল জানিয়েছেন, গত মে মাসে মহারাষ্ট্রের এক ব্যক্তির শরীরে এই ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল।

করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত এক

তারপর থেকে দেশ জুড়ে মোট ৩৩৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে কোনোটাতেই এই ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি।ঝুঁকি বিশেষ না থাকলেও চিকিৎসকেরা প্রথম থেকেই সতর্ক থাকতে বলছেন, যাতে কোনও বিপদ না আসে। ভ্যাক্সিন নিয়ে অতটাও চিন্তিত নন চিকিৎসকেরা।

তাঁরা বলছেন, মাস্ক পরাটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সামাজিক দূরত্বটাও জরুরি। জানা যাচ্ছে, এর আগের ভ্যারিয়েন্টগুলোর ক্ষেত্রে যে অ্যান্টিবডি তৈরি হতে পারে, তা ভেঙে দিতে পারে এই এরিস। অর্থাৎ আগে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা আবারও আক্রান্ত হতে পারেন।

তবে উপসর্গ মূলত একই। জ্বর, কাশি, শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে পেশীর ব্যাথা, ক্লান্তি, মাথা ব্যাথার মতো লক্ষণ দেখা যাচ্ছে। এরিস আক্রান্ত কোনও কোনও রোগী স্বাদ ও গন্ধ চলে যাওয়ার কথাও জানিয়েছেন। এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।

ভারতের বাইরে একাধিক দেশে এই এরিস ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। চিনে ২.২৪৭, আমেরিকা ১৩৫৬, কোরিয়ায় ১০৪০, জাপানে ৮১৪, কানাডায় ৩৯২, অস্ট্রেলিয়ায় ১৫৮ জন করোনা আক্রান্তের শরীরে পাওয়া গিয়েছে এরিস ভ্যারিয়েন্ট।

২০২২-এর পর করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। ২০২৩-এর এপ্রিল মাসে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে ভারতে একটা ছোট কোভিড ওয়েভ এলেও, তা বিশেষ ছড়ায়নি। তবে এবার নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গেলেও ভ্যাকসিনের বিষয়ে কিছু জানা যায়নি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+