Vande Bharat: মাত্র ৮ ঘণ্টায় দিল্লি পৌঁছে দেবে বন্দে ভারত স্লিপার! নয়া ট্রেন পাচ্ছে এই রাজ্য
Vande Bharat Sleeper Train: আরও একাধিক রুটে বন্দে ভারত চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের (Indian Rail)। আর সেই লক্ষ্যেই চলছে কাজ। তবে এবার বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার চালানোর উপরে জোর দিচ্ছে রেলমন্ত্রক। গত বছর নয়া এই ট্রেনের 'ফার্স্ট লুক' প্রকাশ্যে আনেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কয়েক দফায় এই ট্রেনের ট্রায়াল রানও হয়েছে।
জানা যাচ্ছে, খুব শীঘ্রই পাটনা-দিল্লি রুটে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চালাতে পারে ভারতীয় রেল (Indian Rail)। এই রুটে প্রতি ঘন্টায় ১৬০ কিমি বেগে চলবে এই ট্রেন। যা খবর, মাত্র ৮ ঘণ্টায় সংশ্লিষ্ট যাত্রীকে গন্তব্যে পৌঁছে দেবে দেশের নয়া এই সেমি বুলেট।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৬ কোচের বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) ৮২৩ টা বার্থ থাকবে। ভাড়া একেবারে মধ্যবিত্তের কথা ভেবে রাখা হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিটের দামের থেকে কখনই বেশি হবে না বলেই জানা গিয়েছে। যদিও এই বিষয়ে ভারতীয় রেলের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি। বলে রাখা প্রয়োজন, এতদিন বন্দে ভারত এক্সপ্রেস চেয়ারকার ভার্সন ছুটত ভারতীয় রেল ট্র্যাকে।
কিন্তু যেভাবে যাত্রীদের চাহিদা বাড়ছে সে কথা মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) লঞ্চ করার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। যাতে বসে না, যাত্রা করা যাবে শুয়ে শুয়ে। শোনা যাচ্ছে, নয়াদিল্লি এবং শ্রীনগরের মধ্যে বন্দে ভারত স্লিপার ছুটতে পারে বলেও শোনা যাচ্ছে। আর সেই মতো রেলের তরফে নেওয়া হচ্ছে প্রস্তুতিও। এর মধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি, এবার পাটনা এবং নয়াদিল্লি রুটেও চালানো হবে বন্দে ভারতের স্লিপার ভার্সন। তবে সময় কিংবা ভাড়ার বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
- Vande Bharat Train: ১৬ কোচের বন্দে ভারত
অন্যদিকে জানা যাচ্ছে, এবার থেকে পাটনা-লখনউ রুটে ছুটবে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train)। ইতিমধ্যে পাটনায় পৌঁছে গিয়েছে ১৬ কোচের একটি বন্দে ভারত এক্সপ্রেস। বিপুল যাত্রী সামাল দিতেই এহেন সিদ্ধান্ত ভারতীয় রেলের। খুব শীঘ্রই ১৬ কোচের পাটনা-লখনউ বন্দে ভারত ছুটবে। নয়া এই রেকে একাধিক বদল করা হয়েছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের। যুক্ত করা হয়েছে একগুচ্ছ নতুন সুবিধা। যা যাত্রী স্বাচ্ছন্দ্য কয়েকগুণ বাড়িয়ে তুলবে বলেই আশা।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications