Vande Bharat Express: এই স্টেশন থেকে ছুটবে আরও চারটি বন্দে ভারত! টিকিটের দাম হবে মাত্র ৫৬০ টাকা
Vande Bharat Express: IT সিটি পুনে থেকে খুব শীঘ্রই আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস চলবে! গত কয়েকদিন আগেই এই সংক্রান্ত ইঙ্গিত মিলেছেন। এক বার্তায় ভারতীয় রেল (Indian Rail) জানায়, চারটি বন্দে ভারত এক্সপ্রেস পুনে স্টেশনকে কানেক্ট করবে। আর তা যুক্ত হলে মোট ৬ টি সেমি বুলেট পাবে সংশ্লিষ্ট স্টেশন। ইতিমধ্যে পুনের সঙ্গে কোলহাপুর, হুবলি এবং সোলাপুর যুক্ত রয়েছে।
নতুন করে আরও চারটি বন্দে ভারত পেলে সেগুলি দেশের আরও স্টেশনের সঙ্গে IT সিটি'কে কানেক্ট করবে বলেই মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, নয়া বন্দে ভারত ট্রেনগুলি (Vande Bharat Express) পুনে-শেগাঁও, পুনে-ভাদোদরা, পুনে-সেকেন্দ্রাবাদ এবং পুনে বেলাগাভি'র মধ্যে চালানো হবে।

এতে যাত্রীরা নানা ভাবে উপকৃত হবে বলে মনে করছে ভারতীয় রেল (Indian Rail)। শুধু তাই নয়, নয়া এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হলে রেলের আয় অনেকটাই বাড়বে বলেও মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে রেলের তরফে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করা হয়নি। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করা হবে বলেই মনে করা হচ্ছে।
- Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট
দেশের প্রথম সেমি বুলেটে যাতে সবাই চড়তে পারে সেজন্যে সব রুটেই টিকিটের দাম বাজেট ফ্রেন্ডলি রাখা হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুনে-কোলাপুর রুটের সমস্ত সাধারণ সিটের ভাড়া মাত্র ৫৬০ টাকা। যদিও স্পেশাল কোচের ভাড়া মাত্র ১১৩৫ টাকা রাখা হয়েছে। একই ভাবে পুনে-হুবলি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের সাধারণ আসনের ভাড়া মাত্র ১৫৩০ টাকা। অন্যদিকে স্পেশাল কোচের ভাড়া ২৭৮০ টাকা।
- Vande Bharat Express:
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে আধুনিক সুবিধা দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ট্রেনে। যোগ করা হয়েছে একগুচ্ছ প্রিমিয়াম ফিচার। এখনও পর্যন্ত ভারতের একাধিক রুটে ১৫০ টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে। সাধারণ যাত্রীরা অন্যান্য ট্রেনের তুলনায় অনেক বেশি এই ট্রেনে চড়ছে। বিপুল এই সাফল্যের পর খুব শীঘ্র বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ছুটবে।
- Vande Bharat Express: পুনেতে কেন বাড়ানো হচ্ছে
পুনেতে বন্দে ভারত ট্রেন বাড়ানো হলে যাত্রীদের পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই মত বিশ্লেষকদের। সে রাজ্যে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা আছে। দেশ-বিদেশ থেকে বহু মানুষ কাজে আসেন। সেমি বুলেটের মতো ট্রেন চালানো হলে মানুষ অনেক দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে। এছাড়াও নয়া রুটে এই ট্রেন চালানো হলে কানেকটিভিটি আরও মজবুত হবে। পর্যটনেও জোয়ার আসবে বলেও মনে করা হছে।
রেলের শীর্ষ আধিকারিকরা বলছেন, পুনে থেকে চারটি নতুন বন্দে ভারত চালানো হলে আগামিদিনে তা গেম চেঞ্জার হিসাবে প্রমাণিত হবে।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications