কেন্দ্রীয় সরকারের কর্মীরা সাবধান, চাকরি কাড়তে আসছে নতুন সফটঅয়্যার
অসাধু কেন্দ্রীয় অফিসারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করে ব্যবস্থা গ্রহণ করতে বিশেষ সফটঅয়্যার চালু করল কেন্দ্র। প্রথমে কেন্দ্রে কর্মরত আইএএস, পরে গ্রুপ এ অফিসারা আসবেন এর আওতায়
এবার আর তিন থেকে সাত বছর নয়, অসাধু কেন্দ্রীয় আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চটজলদি। অভিযুক্ত আধিকারিকদের বিভাগীয় তদন্তে স্বচ্ছ্বতা আনতে কেন্দ্রের তরফে একটি সফটঅয়্যার চালু করা হয়েছে। এক্ষেত্র অনলাইলনেই সব রেকর্ড রাখা হচ্ছে।

যে সমস্ত পদস্থ ব্যক্তি বা কেন্দ্রীয় সংস্থা পুরো বিষয়টির সঙ্গে যুক্ত হবেন, তাঁদের কার্যপ্রণালীও লিপিবদ্ধ থাকবে এই সফটঅয্যারের মাধ্যমে। তদন্তের রেকর্ডও রাখা হবে অনলাইনেই। সঙ্গে ই-মেল এবং এসএমএসের মাধ্যমে প্রক্রিয়ায় যুক্ত সবাইকেই জানিয়ে দেওয়া হবে সেই তদন্তের গতিপ্রকৃতি। এমনকি পড়ে থাকা অভিযোগগুলির তদন্ত কোন পর্যায়ে আছে, সেই তদন্ত কতদিনের মধ্যে শেষ করতে হবে, সেই বিষয়টিও নজরদারি করবে ওই বিশেষ সফটঅয়্যার।
কর্মীবর্গ বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, কোনও রকম দেরি ছাড়াই অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বদ্ধ পরিকর কেন্দ্র। এই সফটঅয়্য়ার বিভাগীয় তদন্তকে দ্রুত সম্পন্ন করে, সরকারি কাজে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করেছেন তিনি। সঙ্গে যাঁরা দোষী নন, তারাও খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবেন।
প্রথমে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে কর্মরত আইএএস অফিসারদের জন্যই এই সফটঅয্যার চালু করা হচ্ছে। ক্রমেই তা কেন্দ্রে কর্মরত গ্রুপ এ অফিসারদেরও এই সফটঅয়্যারের আওতায় আনা হবে। পরে বিভিন্ন রাজ্যে কর্মরত আইএএসদেরও এই সফটঅয়্যারের আওতায় আনা হবে।
কেন্দ্রীয় ভিজিল্য়ান্স কমিশন জানিয়েছে, কেন্দ্রের বিভিন্ন বিভাগে কর্মরত কমপক্ষে ৩৫০০ অফিসার দুর্নীতি অভিযুক্ত। পুরনো ব্যবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সময় লাগতো তিন থেকে সাত বছর।
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications