জাতীয় গান নিয়ে নতুন গাইডলাইন! 'বন্দে মাতরম', 'জন গণ মন', কোনটি আগে? সরকারি অনুষ্ঠানে বদল আনল কেন্দ্র
ভারতের জাতীয় সংগীত 'বন্দে মাতরম' পরিবেশন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। ২৮ জানুয়ারি তারিখে জারি হওয়া প্রায় ১০ পৃষ্ঠার এই নির্দেশিকাটিতে সরকারি অনুষ্ঠান এবং বিভিন্ন ধরণের অফিসিয়াল আয়োজনে 'বন্দে মাতরম' কীভাবে গাওয়া হবে কীভাবে বাজানো হবে, সেই সমস্ত বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকায় জানানো হয়েছে যে, এখন থেকে যেকোনো সরকারি অনুষ্ঠানে ৩ মিনিট ১০ সেকেন্ডের জন্য 'বন্দে মাতরম'-এর ছয়টি স্তবক পরিবেশন করা বাধ্যতামূলক। অর্থাৎ, আংশিক নয়, সম্পূর্ণ নির্ধারিত ছয় স্তবকই গাইতে অথবা বাজাতে হবে।
এছাড়াও নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যদি কোনো অনুষ্ঠানে জাতীয় সংগীত 'জন গণ মন' এবং জাতীয় গান 'বন্দে মাতরম', দুটিই একসাথে পরিবেশন করা হয়, তাহলে সেক্ষেত্রে আগে 'বন্দে মাতরম' এবং পরে 'জন গণ মন' পরিবেশন করতে হবে। এই নিয়ম অবশ্যই মানতে হবে বলে স্পষ্ট করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
নতুন নির্দেশ অনুসারে, 'বন্দে মাতরম' অথবা 'জন গণ মন' গাওয়া কিংবা বাজানোর সময় উপস্থিত সকলকেই দাঁড়িয়ে সতর্ক ভঙ্গিতে থাকতে হবে। শ্রদ্ধা এবং মর্যাদা বজায় রাখার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।
ভারতের জাতীয় গান 'বন্দে মাতরম' পরিবেশন নিয়ে এবার প্রথমবারের মতো স্পষ্ট এবং লিখিত নির্দেশিকা জারি করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক।
এতদিন পর্যন্ত জাতীয় সংগীত 'জন গণ মন' পরিবেশন নিয়ে নির্দিষ্ট নিয়ম ছিল। কিন্তু, 'বন্দে মাতরম' নিয়ে সেরকম কোনও সরকারি প্রোটোকল ছিল না। এই প্রথমবার জাতীয় গানের জন্য আলাদা করে বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করল কেন্দ্র।
কোন কোন অনুষ্ঠানে 'বন্দে মাতরম' বাজানো হবে?
নতুন নির্দেশিকা অনুসারে, যে সমস্ত অনুষ্ঠানগুলিতে বাধ্যতামূলকভাবে 'বন্দে মাতরম'-এর অফিসিয়াল সংস্করণ পরিবেশন করতে হবে সেগুলি হল:
- সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠান।
- রাষ্ট্রপতির আগমন এবং প্রস্থানকালে, যে কোনও সরকারি অথবা জনসম্মুখে আয়োজিত অনুষ্ঠানে।
- রাষ্ট্রপতি যখন আকাশবাণী অথবা টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তার ঠিক আগে এবং পরে।
- রাজ্যপাল অথবা লেফটেন্যান্ট গভর্নরের আগমন এবং প্রস্থানকালে, সংশ্লিষ্ট রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি অনুষ্ঠানে।
- কোনও প্যারেডে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে তোলার সময়।
'বন্দে মাতরম' চলাকালীন কী করতে হবে?
নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে যে, 'বন্দে মাতরম' গাওয়া অথবা বাজানোর সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সতর্ক ভঙ্গিতে থাকতে হবে। এটি জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই বাধ্যতামূলক করা হয়েছে।
তবে, একটি গুরুত্বপূর্ণ ছাড়ও রাখা হয়েছে। যদি কোনও সংবাদচিত্র অথবা তথ্যচিত্রের অংশ হিসেবে 'বন্দে মাতরম' বাজানো হয়, তাহলে সেখানে দর্শকদের দাঁড়ানোর কোনও প্রয়োজন নেই। কারণ, এতে অনুষ্ঠান অথবা প্রদর্শনীতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করছে মন্ত্রক।
'বন্দে মাতরম' এবং 'জন গণ মন', কোনটা আগে?
নতুন নিয়মে জানানো হয়েছে যে, যদি কোনও অনুষ্ঠানে 'বন্দে মাতরম' এবং 'জন গণ মন' দুটিই পরিবেশন করা হয়, তাহলে আগে 'বন্দে মাতরম' এবং পরে 'জন গণ মন' বাজানো অথবা গাওয়া হবে।
এছাড়াও বলা হয়েছে যে, যদি ব্যান্ডের মাধ্যমে বন্দে মাতরম পরিবেশন করা হয়, তাহলে গান শুরু হওয়ার আগে ড্রামের রোল বাজানো হবে। কারণ যাতে উপস্থিত দর্শকরা বুঝতে পারেন যে, জাতীয় গান শুরু হতে চলেছে।
স্বরাষ্ট্র মন্ত্রকের এই নির্দেশিকাকে জাতীয় গানের মর্যাদা এবং একরূপতা বজায় রাখার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। সরকারি অনুষ্ঠানগুলিতে এখন থেকে 'বন্দে মাতরম' পরিবেশন হবে নির্দিষ্ট নিয়ম মেনেই, এটাই স্পষ্ট করে দিল কেন্দ্র।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications