রাজ্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেই বিপাকে পড়বেন পুলিশ কর্মীরা, গুজরাতে জারি নির্দেশিকা
রাজ্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেই বিপাকে পড়বেন পুলিশ কর্মীরা, গুজরাতে জারি নির্দেশিকা
সোশ্যাল মিডিয়া পুলিশ কর্মীদের নির্দিষ্ট আচরণবিধি নিয়ে নতুন নির্দেশিকা প্রকাশ হল গুজরাটে। সাধারণ পুলিশ কর্মী ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এখন তেকে এই নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন বলে জানা যাচ্ছে। এদিন ডিজিপি শিবানন্দ ঝা এই নির্দেশিকা জারি করেন বলে জানা যাচ্ছে।

নতুন এই নির্দেশিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়া বা কোনও ইন্টারনেট নির্ভর প্ল্যাটফর্মে কোনও পুলিশ কর্মী সরকার বিরোধী বা রাজনৈতিক মতামত প্রকাশ করলে সরকার এখন থেকে ব্যবস্থা নিতে পারবে বলে জানা যাচ্ছে। এদিকে কয়েকদিন ধরেই রাজ্যের পুলিশ কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে শোরগোল দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে আলোড়ন দেখা যায় গুজরাটের পুলিশ কর্মীদের একাংশের মধ্যেও। তারপরেই ফেসবুক এবং টুইটারের মতো প্ল্যাটফর্মে যাতে প্রকাশ্যে পুলিশ কর্মীরা যাতে মুখ না খোলেন তাই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
যদিও বর্তমান বিদ্যমান আইনের আওতায় কোনও পুলিশ কর্মীই সরাসরি রাজ্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারেন না। কিন্তু তারপরেও দেশের মধ্যে এই প্রথমবারের মতো পুলিশ সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কিত এ জাতীয় কঠোর আচরণ বিধি জারি হল রাজ্যে। এদিকে সম্প্রতি বেতন বৃদ্ধির জন্য "সহিংস আন্দোলনে" অংশ নিতে পুলিশ কর্মীদের বিভ্রান্ত করার জন্য গান্ধিনগরে তিনজনের বিরুদ্ধে মামলা রুজে হয়েছে বলেও জানা যাচ্ছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications