সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজ্যপাল বদল মহারাষ্ট্রের
সরকার বদলের সঙ্গে সঙ্গে রাজ্যপাল বদল মহারাষ্ট্রের
ফড়নবিশের পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যপালকেও সরানো হল মহারাষ্ট্রে। ভগত সিং কোশিয়ারির জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন কলরাজ মিশ্র। গত ৯ সেপ্টেম্বর থেকে রাজস্থানের রাজ্যপাল পদে রয়েছেন কলরাজ মিশ্র। সেখান থেকে তাঁকে সরিয়ে আনা হচ্ছে মহারাষ্ট্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

কোশিয়ারির বিরুদ্ধে অভিযোগ
মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। রাতারাতি সরকার গড়ার জন্য কী করে তিনি বিজেপিকে ডাকলেন তাই নিয়ে শুরু হয়েছিল জল্পনা। এই নিয়ে সুপ্রিম কোর্টেও নালিশ করেছিলেন বিরোধীরা। যদিও বিেজপি পক্ষের আইনজীবীর দাবি ছিল রাজ্যপালের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন নয়। কিন্তু তার পরেও কোশিয়ারির ভূিমকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

রাজ্যপাল বদল
ফড়নবিশের পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজ্যপাল বদলও করা হচ্ছে। ভগৎ সিং কোশিয়ারির জায়গায় নতুন রাজ্যপাল নিয়োগ করা হচ্ছে। সূত্রের খবর কোশিয়ারির জায়গায় মহারাষ্ট্রের রাজ্যপাল হয়ে আসছেন কলরাজ মিশ্র। তিনি এখন রাজস্থানের রাজ্যপাল পদে রয়েছেন। মহারাষ্ট্রের রাজ্যপাল বদলের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্য পূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

কলরাজ মিশ্রেকে রাজ্যপাল পদে আনায় অন্য সমীকরণ
ক্ষমতা যাওয়ার পর থেকে বিজেপি যে প্রতিশোধের রাজনীতি শুরু করবে সেটা বলার অপেক্ষা রাখে না। ইতি মধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কলরাজ এখন রাজস্থানের রাজ্যপাল পদে রয়েছেন। ৯ সেপ্টেম্বর তাঁকে রাজস্থানের রাজ্যপাল পদে বসানো হয়েছিল। তার আগে গত ২২ জুলাই তাঁকে হিমাচল প্রদেশের রাজ্যপাল পদে বাসানো হয়েছিল। একটা সময়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর পদও সামলেছিলেন তিনি।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications