MGNREGA-র বদলে নতুন কর্মসংস্থান আইন! গ্রামীণ কাজের নিশ্চয়তা বাড়াতে এই ব্যবস্থা? কোন ইঙ্গিত সরকারের?
গ্রামীণ কর্মসংস্থান ব্যবস্থায় এবার বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (MGNREGA) বাতিল করে তার জায়গায় নতুন আইন আনার প্রস্তাব সংসদে দেওয়া হয়েছে। সরকারি সূত্রের খবর, ইতিমধ্যেই 'বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin)' নামে এই নতুন বিলের খসড়া লোকসভার সাংসদদের মধ্যে বিলি করা হয়েছে।

এই বিলের খসড়া অনুযায়ী, ২০০৫ সালের 'MGNREGA' আইন সম্পূর্ণভাবে তুলে দিয়ে ২০২৫ সালে নতুন এই আইন কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে যে, 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ উন্নয়নের জন্য একটি নতুন কাঠামো তৈরি করা হবে। আরও বলা হয়েছে যে, এর অধীনে কাজ করতে ইচ্ছুক প্রত্যেক গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের বছরে অন্তত ১২৫ দিনের মজুরি-ভিত্তিক কাজের আইনগত নিশ্চয়তাও দেওয়া হবে।
এই বিলের মাধ্যমে গ্রামীণ ভারতের ক্ষমতায়ন, অর্থনৈতিক বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের সমন্বয় ও সার্বিক উন্নয়নের উপর জোর দেওয়া হবে বলেও উল্লেখ রয়েছে। বর্তমানে সংসদের শীতকালীন অধিবেশন চলছে। যা শুরু হয়েছে ১লা ডিসেম্বর থেকে এবং শেষ হবে ১৯ ডিসেম্বরে। মনে করা হচ্ছে যে, এই অধিবেশনেই বিলটি সংসদে পেশ করা হতে পারে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications