কুকুর তেড়ে আসতেই লোহার রড চালালেন ব্যক্তি, গুরুতর জখম সারমেয় সহ মালিক
কুকুর তেড়ে এসেছিল এক ব্যক্তির দিকে। রাগ না ভয় তা বোঝা যায়নি, তবে এই ঘটনার জন্য কুকুরের মালিক সহ কুকুরকে বেধড়ক মারধোর করলেন এক ব্যক্তি। এমন ঘটনাই ঘটেছে দিল্লিতে।

জানা গিয়েছে, ঘটনা রাজধানী দিল্লির পশ্চিম বিহার এলাকার। সেখানে একটি পরিবারের পোষা কুকুর চিৎকার করতে করতে তাঁর দিকে তেড়ে এলে, তিনি তাঁর পাড়ায় বসবাসকারী কুকুরের মালিকের পরিবারের তিন সদস্যের উপর লোহার রড দিয়ে হামলা করেন। স্বাভাবিক ভাবেই আহত হয়েছেন ওই পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে , পশ্চিম বিহার এলাকায় রক্ষিত নামের এক যুবক তার পরিবারের সঙ্গে থাকেন। রবিবার সকালে তাঁর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন ধর্মবীর দাহিয়া নামে তাঁর পাড়ার গলিতে বসবাসকারী এক ব্যক্তি। এ সময় তার পোষা কুকুরটি বাড়ির গেটে বসে ছিল। কুকুরটি ধর্মবীরের দিকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে এবং কিছু রাস্তার কুকুরও তার পিছু নেয়, যা ধর্মবীরে খুব রেগে যাযন। তিনি রক্ষিতের পোষা কুকুরটিকে লেজ ধরে ছুঁড়ে মারতে শুরু করেন।
তা দেখে রক্ষিত বাইরে এসে ধর্মবীরের সঙ্গে বাদানুবাদ করতে শুরু করেন। রক্ষিতের অভিযোগ যে ধর্মবীর রেগে গিয়ে তার কুকুরটিকে একটি ইট দিয়ে আঘাত করেছিল, যা রক্ষিতের মোটেই ভালো লাগেনি। এর পরে ধর্মবীর বাড়িতে গিয়ে লোহার রড নিয়ে ফিরে আসেন। এমন সময় রক্ষিতের মামাও ঘর থেকে বেরিয়ে আসেন।
তাঁরা কুকুর নিয়ে ফিরে আসতেই ধর্মবীর প্রথমে কুকুরের মাথায় লোহার রড দিয়ে মারে এবং তারপর রক্ষিতের মামাকে আক্রমণ করে, এর কারণে সে ঘটনাস্থলেই পড়ে যায়। রক্ষিতের অভিযোগ, ধর্মবীর তার মামীকেও মারধর করে। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। পশ্চিম বিহার থানায় অভিযোগ জানিয়েছেন রক্ষিত। তবে এখনও এফআইআর দায়ের করা হয়নি। এ ঘটনায় তার মামা হেমন্ত ও মামী যশোদা আহত হয়েছেন।
সব মিলিয়ে বলা যেতে পারে এ এক অদ্ভুত ঘটনা। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে এটা ঠিক কুকুরের উপর অনেকের ভয় থাকে। তার উপর কুকুর যদি গায়ের উপর উঠে আসে এবং সঙ্গে যোগ দেয় আরও কুকুর তাহলে ভোট পাওয়া অস্বাভাবিক কিছু নয়। অনেকে আবার বলছেন সম্ভবত যতটা না রাগে তার থেকে বেশি আত্মরক্ষা করতে গিয়ে ঘটনা এই জায়গায় পৌঁছে যায়। পরের ঘটনা অবশ্যই রাগ থেকেই।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications