Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Chinese Map Issue: অরুণাচলকে নিজের বলে দাবি করে চিনের নতুন মানচিত্র! তীব্র আপত্তি ভারতের

New Chinese Map Issue: চিনের নতুন মানচিত্র নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত। এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। প্রসঙ্গত চিন নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশকে তাদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করেছে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ভারত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চিনের তথাকথিত মানচিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ভারত চিনের দাবিকেও প্রত্যাখ্যান করেছে। কেননা এর কোনও ভিত্তি নেই। তিনি আরও বলেছেন, এই ধরনের দাবি সীমানা প্রশ্নের সমাধানকে আরও জটিল করে তুলবে।

New Chinese Map Issue: অরুণাচলকে নিজের বলে দাবি করে চিনের নতুন মানচিত্র! তীব্র আপত্তি ভারতের

প্রসঙ্গত সোমবার চিনের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের মানচিত্রের ২০২৩-এর সংস্করণ প্রকাশ করা হয়েছে। সেই মানচিত্রে অরুণাচল প্রদেশ, আকসাই চিব, তাইওয়ান ও বিতর্কিত দক্ষিণ চিন সাগরের দাবি-সহ অন্য বিতর্কিত এলাকা সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে সোমবার ২৮ অগাস্ট চিনের মানচিত্রের ২০২৩-এর সংস্করণ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সেটি তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিন ও বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় সীমানার ভিত্তিতে এই মানচিত্রটি সংকলিত হয়েছে।

ভারত এব্যাপারে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে. অরুণাচল প্রদেশ তাদের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+