Union Budget 2024: কর্মসংস্থানে জোর, নতুন পাঁচ স্কিমের ঘোষণা! উপকৃত হবেন চাকুরীজীবীরাও
Union Budget 2024: সপ্তমবারের জন্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Finance Minister Nirmala Sitharaman) । কর্মসংস্থান ইস্যুতে বারবার মোদী সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কার্যত সে বিষয়কে মাথায় রেখেই বাজেট পেশ। শুধু তাই নয়, দেশের যুবদের কথা মাথায় রেখেই নতুন পাঁচটি স্কিমের ঘোষণা নির্মলা সীতারমনের। যার মাধ্যমে দেশের কয়েক লাখ যুব সম্প্রদায় উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে উপকৃত হবেন চাকরিজিবীরাও।
বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমন বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ৪.১ কোটি যুবকের কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হয়েছে। দক্ষতা এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য পাঁচটি নতুন স্কিমের ঘোষণাও করেন এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এজন্য দু লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে।

একই সঙ্গে দেশের বৃহত সংস্থায় দেশের যুবদের ইন্টার্নশিপের সুযোগ থাকছে। নির্মলা সীতারমন জানিয়েছেন, ৫০০ টি শীর্ষ সংস্থায় এক কোটি যুবকদের ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এজন্য বিশেষ প্রকল্প চালু করার কথা বলেন।
#WATCH | Presenting Union Budget, Finance Minister Nirmala Sitharaman says, "The Government will launch a scheme to provide internship opportunities to 1 crore youth in 500 top companies with Rs 5000 per month as internship allowance and one-time assistance of Rs 6000." pic.twitter.com/v95f2PKTwV
— ANI (@ANI) July 23, 2024
যার মাধ্যমে প্রতিমাসে ৫০০০ টাকা ইন্টার্নশিপ ভাতা এবং এককালীন সহায়তা করার কথা বলা হয়েছে। পাশাপাশি পর্যটনেও বিশেষ কর্মসংস্থানের কথা বলা হয়েছে। অন্যদিকে তৃতীয়কালে মোদী সরকারের প্রথম বাজেটে চাকুরিজীবীদের জন্যও বড় ঘোষণা করা হয়েছে। তিনটি নতুন স্কিমের কথা বলা হয়েছে। ইপিএফওতে বাড়তি নজরের পাশাপাশি প্রথম যারা চাকরি পাচ্ছেন তাঁদের গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
रोजगार और कौशल प्रशिक्षण🧑🎓
— पीआईबी हिंदी (@PIBHindi) July 23, 2024
प्रधानमंत्री का पैकेज: ‘रोजगार से जुड़े प्रोत्साहन’ के तहत तीन योजनाएँ घोषित👇#UnionBudget2024 #Budget2024 #BudgetForViksitBharat pic.twitter.com/u0hokKzp8i
নির্মলার ঘোষণা অনুযায়ী, নতুন চাকরিতে যোগ দিলে সব কর্মীকে এক মাসের বেতন দেওয়া হবে। তিনটি ইন্সটলমেন্টে বেতনের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে কৃষি ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। ভারতের পাঁচ রাজ্যে কৃষক ক্রেডিট কার্ড চালু করার কথা বলা হয়েছে।
এদিন শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক অস্থিরতার জন্য বিশ্বজুড়ে মূল্যবৃদ্ধি ঘটছে। সেখানে ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই নয়, এবারের বাজেেটে ৯ টি বিষয়ে ফোকাস করা হয়েছে।












Click it and Unblock the Notifications