ভারতের 'প্রথম প্রধানমন্ত্রী' মন্তব্য! নেতাজির পরিবারের নিশানায় কঙ্গনা রানাওয়াত

কেউ যেন রাজনৈতিক উচ্চাকাঙ্খার জন্য ইতিহাসকে বিকৃত না করেন। হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপি প্রার্থী কঙ্গনা নেতাজি ভারতের 'প্রথম প্রধানমন্ত্রী' বলে মন্তব্য করেছিলেন। তারই প্রেক্ষিতে কঙ্গনা রানাওয়াতকে নিশানা করেছেন নেতাজি পরিবারের সদস্য তথা প্রাক্তন বিজেপি নেতা চন্দ্রকুমার বসু। এব্যাপারে নিজের এক্স হ্যান্ডেলে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।

চন্দ্রকুমার বসু বলেছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন একজন রাজনৈতিক চিন্তাবিদ, সেনা, রাষ্ট্রনায়ক, দূরদর্শী এবং অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ছিলেন একমাত্র নেতা যিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই করতে ভারতের সব সম্প্রদায়কে একত্রিত করেছিলেন। এই নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা হবে, যদি তাঁর অন্তর্ভুক্তিমূলক চিন্তাভাবনাকে অনুসরণ করা যায়, বলেছেন চন্দ্রকুমার বসু।

kangana ranaut

বিজেপি ত্যাগ করেছেন চন্দ্র বসু
এখানে উল্লেখ করা প্রয়োজন চন্দ্রকুমার বসু গত বছরের সেপ্টেম্বরে বিজেপি ত্যাগ করেন। তাঁর নীতি দলের সঙ্গে একত্রিত নয়, এই বলে তিনি বিজেপি ত্যাগ করেছিলেন।

কঙ্গনার মন্তব্য
অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা নেতাজিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী বলে একটি ভিডিও শেয়ার করেছিলেন। তারপরেই তিনি ট্রোলিংয়ের শিকার হন। তারপরে তিনি একটি সংবাদ শিরোনামের স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে বলা হয়েছে নেতাজি সিঙ্গাপুরে ১৯৪৩ সালে আজাদহিন্দ সরকার গঠন করেন এবং নিজেকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।

টার্গেটে কঙ্গনা
বেশ কয়েকজন বিরোধী নেতা কঙ্গনা রানাওয়াতকে কটাক্ষ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন, তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে কেটি রামা রাও। সেখানে তিনি বলেন, উত্তরের একজন বিজেপি প্রার্থী বলেছেন, সুভাষচন্দ্র বসু আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আর দক্ষিণের আরেক বিজেপি নেতা বলছেন, মহাত্মা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এই সব লোক কোথা থেকে স্নাতক হয়েছে, এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেন তিনি।

অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী
এর আগে বিজেপি শীর্ষ নেতারা বলেছিলেন, অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ২০২২-এর শেষের দিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উত্তর প্রদেশের নয়ডায় এক অনুষ্ঠানে বলেছিলেন, আজাদহিন্দ সরকারকে দেশের প্রথম স্বদেশি সরকার বলতে তিনি দ্বিধাগ্রস্ত নন।

বিজেপির নিশানায় কংগ্রেস
কংগ্রেসকে খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, একটা সময় পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হত। তিনি আরও বলেছিলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নেতাজিকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার কথা শুরু হয়েছে। খুব কম মানুষ তাঁকে অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে চেনেন বলেও মন্তব্য করেছিলেন রাজনাথ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+