যেসুদাসের 'জিন্স' মন্তব্যে কড়া প্রতিক্রিয়া নেহা ধুপিয়ার

যেসুদাস জানিয়েছিলেন, "মহিলারা যখন জিন্স পড়েন তখন অন্যদের উত্যক্ত করা হয় অন্যকিছু ভাবার জন্য। আমাদের সভ্যতায় সংস্কৃতিতে যা ঢাকা থাকার কথা তা ঢাকা থাকাই উচিত। সৌন্দর্যও ঢাকা থাকা উচিত।মহিলাদের সৌন্দর্য তাদের বিনয়ে। তাদের ছেলে সাজার চেষ্টা করা উচিত নয়। তাদের উচিত নয়, জিন্স পরে অন্য কাউকে অযথা কোনও কিছু ভাবতে বাধ্য করা।"
এরই জবাবে নেহা ধুপিয়া বলেন, "আমাদের দেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে অথচ যে মহিলাদের বলে দেওয়া হচ্ছে তারা কী পরবে আর কী পরবে না, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মনে করি ত্রুটি মহিলাদের পরণে থাকে না, বরং যাঁরা এই ধরণের মন্তব্য করেন তাঁদের মানসিকতায় থাকে। আমাদের মোট জনসংখ্যার অর্ধেকেরই মানসিকতা, চিন্তাভাবনাটা এমনই। যার দ্রুত পরিবর্তন হওয়া উচিত।"
যেসুদাসের মন্তব্য নিয়ে এর আগেই বহু মহিলা সংগঠন, নারী অধিকার কমিশন প্রতিবাদ করেছেন, তবে নেহা ধুপিয়াই সম্ভবত পরিচিত বড় নাম যিনি যেসুদাসের এই মন্তব্যের সরাসরি কড়া প্রতিক্রিয়া দিয়েছেন।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications