NEET Paper leak: প্রশ্ন ফাঁসে নজরে NTA-ও! জেরার মুখে প্রাক্তন ডিজি
NEET Paper leak: নিট-ইউজি পরীক্ষার দিন অর্থাৎ গত ৫ মে-তেই সতর্ক ছিল বিহার পুলিশ। পেপার ফাঁসের ঘটনায় পাঁচ মে বিকেল সাড়ে তিনটের মধ্যে বিহার পুলিশ জুনিয়র ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সিকান্দার প্রসাদ যাদভেন্দু, অখিলেশ কুমার এবং বিট্টু কুমারকে গ্রেফতার করে। এদেরকে জিজ্ঞাসাবাদের পরে পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেফতার করা হয় আয়ুষ রাজ নামে এক পরীক্ষার্থীকে।
ইতিমধ্যে বিহার পুলিশ পটনার 'সেফ হাউস' থেকে পোড়া কাগজপত্র এবং সেখানে থাকা পরীক্ষার্থীদেরও ধরেছে। তদন্তে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহযোগিতা করছে না, এই অভিযোগে সংস্থার প্রাক্তন ডিজি সুবোধ কুমার সিংকেও জিজ্ঞাসা করতে চায় বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট।

এনটিএ-র ভূমিকা নিয়ে সন্দেহ
বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট সূত্রে খবর, নিট-ইউজিতে অনিয়মের তদন্তের সময় এনটিএ-র ভূমিকা নিয়ে তাদের সন্দেহ হয়েছে। একসপ্তাহ আগে তাদেরকে একটা চিঠি পাঠানো হয়েছিল। নিট-এর অনিয়ম সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তৎকালীন ডিজি ওই অনুরোধকে কোনও পাত্তাই দেননি বলে দাবি বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট সূত্রের।
সক্রিয় বিহার পুলিশের EOU
প্রসঙ্গত নিট-ইউজি পরীক্ষার দিন অর্থাৎ ৫ মে সলভার গ্যাং সদস্য সিকান্দার প্রসাদ যাদভেন্দু, অখিলেশ কুমার এবং বিট্টু কুমারকে প্রথমে আটক করে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট। তাদের গাড়িতে অনেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডও পাওয়া যায়। এরপর সেফ হাউসে অভিযান চালিয়ে পোড়া কাগজপত্র উদ্ধার করা হয়।
আগের ডিজি অপসারিত
সেই পোড়া কাগজের সঙ্গে আসল প্রশ্ন মিলিয়ে দেখতে বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ ইউনিট ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে চিঠি দেয়। বিহার পুলিশ বলছে, এখনও পর্যন্ত তাঁরা স্পষ্ট বলতে পারছেন না, যেসব পোড়া কাগজ পাওয়া গিয়েছিল, তা ফাঁস হওয়া প্রশ্ন ছিল। কারণ এব্যাপারে এনটিএ তাদের চিঠির কোনও উত্তর দেয়নি।
তবে নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস-সহ অনিয়মের অভিযোগ ওঠার পরে, কেন্দ্রীয় সরকারের তরফে ডিজির পদ থেকে সুবোধ কুমার সিংকে সরিয়ে অবসরপ্রাপ্ত আইএএস প্রদীপ সিং খারোলাকে দায়িত্ব দেওয়া হয়।
-
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না












Click it and Unblock the Notifications