NDA vs INDIA: এনডিএ-র পাল্টা 'ইন্ডিয়া', দেশের শাসক ও বিরোধী জোটে কোন কোন রাজনৈতিক দলগুলি রয়েছে?
NDA vs INDIA: UPA বা ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স উঠে গিয়ে এলো INDIA বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। মমতা বন্দ্যোপাধ্য়ায় বেঙ্গালুরুতে বললেন, ভাজপা হারেগা, ইন্ডিয়া জিতেগা!
বিভিন্ন রাজ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ থাকলেও দেশের স্বার্থে বিজেপিকে হারানোর লক্ষ্যে বিরোধীদের এই জোট বিজেপি শিবিরে উদ্বেগ বাড়িয়েছে বলে দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের।

পাটনা, বেঙ্গালুরু হয়ে বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলির মহাজোটের পরবর্তী বৈঠক হবে মুম্বইয়ে। সেখানে ১১ সদস্যের কমিটি, অভিন্ন ন্যূনতম কর্মসূচি চূড়ান্ত হবে। দিল্লিতে তৈরি হবে ইন্ডিয়ার সেক্রেটারিয়েট। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার পর বেঙ্গালুরুর বৈঠকে মমতার সঙ্গে সোনিয়া-রাহুল, সীতারাম ইয়েচুরির উপস্থিতি নয়া মাত্রা যোগ করেছে।
পাটনার বৈঠকে ছিল ১৬টি দল। বেঙ্গালুরুর বৈঠকে অংশ নিল ২৬টি দল। এতে উচ্ছ্বসিত খাড়গে। এনডিএ আজ যে ৩৮টি রাজনৈতিক দলকে নিয়ে বৈঠক ডেকেছে তাকে কটাক্ষ করে খাড়গে বলেছেন, এতগুলি রাজনৈতিক দল কোথায়? মোদী কি স্বীকৃতি নেই এমন দলকে নিয়েও বৈঠক করবেন?

বিজেপি ছাড়াও এনডিএ-র বৈঠকে থাকছে শিবসেনা (একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (অজিত পওয়ারের নেতৃত্বাধীন), আপনা দল (সোনেলাল), রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া, জনসেনা পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা, ন্যাশনালিস্ট ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি।
এ ছাড়াও এনডিএর বৈঠকে থাকছে লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), জননায়ক জনতা পার্টি, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম (এআইএডিএমকে), পাত্তালি মাক্কাল কাটচি, সিকিম ক্রান্তিকারী মোর্চা, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, তামিল ম্যানিলা কংগ্রেস, মিজো ন্যাশনাল ফ্রন্ট, অসম গণ পরিষদ, শিরোমণি অকালি দল।
এনডিএ-র বাকি দলগুলি হলো ইউনাইটেড পিপলস পার্টি লিবেরাল, অল ইন্ডিয়া এনআর কংগ্রেস, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি, নির্বাল ইন্ডিয়ান শোষিত হামারা আম দল, ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা, মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি, নাগা পিপলস ফ্রন্ট, প্রহার জনশক্তি পার্টি, রাষ্ট্রীয় সমাজ পক্ষ, জন সুরাজ্য শক্তি, কুকি পিপলস অ্যালায়েন্স, ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি।
এর পাশাপাশি হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি, হরিয়ানা লোকহিত পার্টি, ভারত ধর্ম জন সেনা, কেরল কামরাজ কংগ্রেস, পুথিয়া তামিলগম ও গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট যোগ দিচ্ছে আজকের বৈঠকে।

বিরোধী INDIA জোটে রয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আম আদমি পার্টি, জনতা দল (ইউনাইটেড), রাষ্ট্রীয় জনতা দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পওয়ারের গোষ্ঠী), শিবসেনা (ইউবিটি), সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় লোক দল, আপনা দল (কামেরাওয়াড়ি), জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, পিপল ডেমোক্র্যাটিক পার্টি।

বেঙ্গালুরুর বৈঠকে ছিল সিপিআইএম, সিপিআই, সিপিআইএম-এল লিবারেশন, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এমডিএমকে, ভিসিকে, কেএমডিকে, এমএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ, কেরল কংগ্রেস (এম), কেরল কংগ্রেস (জোসেফ)।
-
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
ইরান নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণা, কী ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
২৯৪ আসনেই প্রার্থী ঘোষণা করল কংগ্রেস, শ্রীরামপুরে লড়ছেন শুভঙ্কর সরকার -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার -
ইরান যুদ্ধের মাঝেই ফের জ্বালানি ও বিদ্যুৎ নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নরেন্দ্র মোদী, কী নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী? -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ












Click it and Unblock the Notifications