দ্বাদশ শ্রেণির বই থেকে বাবরি ধ্বংসের কথা সরানোয় NCERT পদক্ষেপ অসম্পূর্ণ! কেন এমন বললেন রামন্দিরের পুরোহিত
এনসিইআরটি দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তক থেকে বাবরি মসজিদ ধ্বংসের কথা বাদ দিয়েছে। তার বলছে এনসিইআরটি ইতিবাচক নাগরিক তৈরি করতে চায়। পাঠ্যপুস্তকগুলিতে পরিবর্তন বার্ষিক সংশোধনের অংশ বলে জানিয়েছেন এনসিইআরটির প্রধান। যদিও এনসিইআরটির পদক্ষেপে সন্তুষ্ট নন শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ।
তিনি বলেছেন এনসিইআরটির উপস্থাপনায় বেশ কিছু অপূর্ণতা রয়েছে। বাবরি মসজিদ ইস্যু নিয়ে এনসিইআরটির পাঠ্যপুস্তকে বেশ কিছু ত্রুটি রয়েছে বলেও অভিযোগ করেছেন শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ।

কীভাবে ১৯৯২ সালের ছয় ডিসেম্বর তিনটি গম্বুজ সরানো হয়েছিল, তার উল্লেখ না করে অযোধ্যা রায় সময় থেকে অর্থাৎ ২০১৯-এর ৯ নভেম্বর থেকে বিষয়টি বর্ণনা করতে শুরু করেছে। তিনি বলেছেন, অযোধ্যা নিয়ে বর্ণনা ২০১৯-এর ৯ নভেম্বর কিংবা ১৯৯২ -এর ৬ ডিসেম্বরের কথা বললেই হয় না। রাম মন্দিরের প্রধান পুরোহিত বলেছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি যদি পাঠ্যপুস্তকে উল্লেখ করা না হয়, তাহলে শিশুরা অযোধ্যা আন্দোলনের ন্যূনতম ধারণা পেতে পারে না।
শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ বলছেন, তারা যদি না উল্লেখ করে কী ভাবে রাম লালা ১৯৪৯ সালের ২২ ডিসেম্বর আর্বিভূত হয়েছিল এবং তাঁর পুজো শুরু হয়েছিল, তাহলে অযোধ্যা আন্দোলনের পুরো ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যাবে না। ফলে এনসিইআরটির বইগুলিতে যা প্রকাশ করা হচ্ছে, সেখানে তথ্য অসম্পূর্ণই থেকে যাচ্ছে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, এনসিইআরটির হাইলাইট করা উচিত ছিল, ৫০০ বছর দীর্ঘ সংগ্রামের পরে এব্যাপারে সফযল হওয়া গিয়েছে। যদি তারা এইসব কিছু না বলে, এবং ২০১৯-এর নয় নভেম্বর থেকে শুরু করে আদালতের রায় থেকে, সেই কাজ অসম্পূর্ণ বলেই মনে করেন তিনি। শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ বলেছেন, যাঁরা ইতিহাস জানতে আগ্রহী, তাঁদের কাছে অর্ধেক তথ্য থাকবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
কোহলির ব্যাটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দাপুটে শুরু, উড়ে গেল হায়দরাবাদ -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট












Click it and Unblock the Notifications