ছত্তিশগড়ে ফের মাও-নাশকতা, শহিদ ৯ সিআরপিএফ জওয়ান

ফের একবার ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার শিকার সিআরপিএফ জওয়ানরা। জানা গিয়েছে এক তল্লাশি অভিযানের সময়ে ,ছত্তিশগড়ের সুকমাতে মাওবাদীদের হামলায় ৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন।

ফের একবার ছত্তিশগড়ে মাওবাদীদের হামলার শিকার হলেন সিআরপিএফ জওয়ানরা। জানা গিয়েছে ,এক তল্লাশি অভিযানের সময়ে ,ছত্তিশগড়ের সুকমাতে মাওবাদীদের হামলায় ৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে এই নাশকতা চালানো হয়েছে। সিআরপিএফ-এর 'মাইন প্রোটেকটেড ' গাড়িতে এই বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পরও চলতে থাকে গুলির লড়াই।

ছত্তিশগড়ে ফের মাও-নাশকতা, শহিদ ৯ সিআরপিএফ জওয়ান

মাও হামলায় , আহত হয়েছেন আরও ৬ জন সিআরপিএফ জওয়ান। যাঁদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর , সুকমায় সিআরপিএফ-এর তল্লাশি অভিযানের সময়ে এই ঘটনা ঘটেছে। জঙ্গলের ভিতর শতাধিক মাওবাদী লুকিয়ে থেকে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালিয়েছে বলে খবর।

সুকমাতে কিস্তরাম এলাকায় দু'পক্ষের মধ্যে এই গুলির লড়াই শুরু হয় বলে খবর। জানা গিয়েছে, মাইন প্রোটেক্টিভ গাড়িটিকে বিস্ফোরণে ওড়ানোর জন্য প্রচুর পরিমাণ বিস্ফোরক একত্রিত করেছিল মাওবাদীরা। এদিন,সকালে সুকমার কিস্তারাম এলাকার চিরুনি তল্লাশি চালাচ্ছিলেন সিআরপিএফ এর ২১২ তম ব্যাটালিয়ানের জওয়ানরা। সেই সময়েই এই হামলা চলেছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+