মহিলাকে হেনস্থা করার অভিযোগে মামলা দায়ের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে!
মুম্বই, ১৮ জানুয়ারি : মহিলাকে হেনস্থা করার অভিযোগ উঠল জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। রবিবার ভারসোভা থানায় নওয়াজের প্রতিবেশী এক মহিলা এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, পার্কিংয়ের জায়গা নিয়ে বচসা হওয়ার পর নওয়াজউদ্দিন ওই মহিলাকে ধাক্কা দেন এবং অভদ্র আচরণ করেন। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় নওয়াজের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
যে আবাসনে নওয়াজউদ্দিন থাকেন সেই আবাসনেরই বাসিন্দা অভিযোগকারী। অভিনেতা, তাঁর দাদা ও সহকারী কর্মীর বিরুদ্ধে রবিবার দুপুরে ২৪ বছরের মেয়েকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। অভিযোগকারীনীর কথায়, "অভিনেতা একবছর আগে এই আবাসনে এসে থাকতে শুরু করে। তখন থেকেই আমাদের সোসাইটির সঙ্গে অভিনেতার বিবাদ চলছিল। কারণ পুরো আবাসনের পার্কিং এলাকাই তিনি দখল করে রেখেছেন।"

"রবিবার দুপুরে যখন আমার মেয়ে পার্কিং এলাকা দখল করে রাখার জন্য অভিনেতার ছবি তুলতে যায়, তখন অভিনেতা, তাঁর দাদা ফৈয়জ সিদ্দিকি এবং তাঁর সহকারী কর্মীর সঙ্গে মিলে আমার মেয়ের সঙ্গে অভদ্র আচরণ করেন। তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় ধাক্কা দিয়ে।" নিজের অভিযোগে এমনটাই জানিয়েছেন অভিযোগকারীনী।
Had served several notices to him to vacate society's compound space:Mother of complainant who ws allegedly assaulted by Nawazuddin Siddiqui
— ANI (@ANI_news) January 17, 2016 Instead two bouncers were brought to oppose anyone attempting to park vehicle in the compound: Mother of complainant pic.twitter.com/S57IbqefRk
— ANI (@ANI_news) January 17, 2016 When my daughter started clicking pictures,they(Nawazuddin &his brother) physically assaulted her &verbally abused her: Complainant's mother
— ANI (@ANI_news) January 17, 2016 When a person started parking in society compound space, Nawazuddin Siddiqui's bouncers came and started opposing- Hina Sheikh, Complainant
— ANI (@ANI_news) January 17, 2016 এর পরই অভিযোগকারীনী তার মেয়েকে নিয়ে ভারসোভা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীনী আবাসনে পাঁচতলায় থাকেন, এবং অভিনেতা থাকেন একতলায়। অভিযোগকারীনী জানিয়েছেন, একতলার কম্পাউন্ড এলাকা খালি করে দেওয়ার জন্য একাধিকবার অভিনেতাকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি।
যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির দাদা ফৈয়জ।
Yeh bilkul fake hai- Faiz Siddiqui (Nawazuddin Siddiqui's brother) on allegations of physical assault on a woman pic.twitter.com/dCnIPbJ4g3
— ANI (@ANI_news) January 17, 2016 











Click it and Unblock the Notifications